ঢাকা ১০:২৫ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, মিলবে ৭৩৬ আসন Logo ট্রাম্পের সঙ্গে চুক্তির পর যুক্তরাষ্ট্রে প্রথমবার ডিজেল পাঠাচ্ছে রাশিয়া Logo মুসলমানদের হেয় করা নিয়ে ক্লান্ত, কোরআনের আয়াত উদ্ধৃত করলেন বিল ক্লিনটন Logo মাধবপুরে অর্থাভাবে থমকে যাওয়ার শঙ্কা আশরাফুলের চিকিৎসা, সহযোগিতার আবেদন Logo জামায়াতের অনুমোদনে এনসিপির নতুন কমিটি, রাশেদ খাঁনের অভিযোগ Logo মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি সৈয়দ মো. শাহজাহানের কৃতজ্ঞতা Logo অষ্টগ্রামের সেলিম হত্যা মামলার আসামি লাখাই থেকে গ্রেপ্তার Logo লাখাইয়ে বিয়েবাড়িতে আইফোন ও টাকা চুরি, গাছে বেঁধে যুবককে আটক Logo মাধবপুরে এতিম পরিবারের পাশে স্বচ্ছতা গ্রুপ, দিল ২৫ হাজার টাকা Logo শাহবাগে ৩০ অক্টোবর গণবিক্ষোভের ঘোষণা এনসিপির, তিন দফা দাবি

মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি সৈয়দ মো. শাহজাহানের কৃতজ্ঞতা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে শারদীয় দুর্গাপূজা-২০২৬ সম্পন্ন হয়েছে। এ বছর উপজেলার ১১৯টি পূজামণ্ডপে ধর্মীয় আচার-অনুষ্ঠানের মধ্য দিয়ে দুর্গোৎসব উদ্‌যাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি, স্বেচ্ছাসেবক ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন মাধবপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ সৈয়দ মো. শাহজাহান।

দুর্গাপূজা চলাকালে সৈয়দ মো. শাহজাহান প্রবাসে অবস্থান করায় সরাসরি পূজামণ্ডপ পরিদর্শন করতে পারেননি। তবে প্রবাসে থেকেও তিনি মাধবপুরের পূজার সার্বিক পরিস্থিতির খোঁজখবর রাখেন এবং উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানান।

এ বিষয়ে বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের মাধবপুর পৌর শাখার সদস্যসচিব রিংকু দেবনাথের সঙ্গে মুঠোফোনে কথা বলেন সৈয়দ মো. শাহজাহান। এ সময় পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি। পাশাপাশি ভবিষ্যতেও সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে সবার সহযোগিতা কামনা করেন।

রিংকু দেবনাথ বলেন, “আলহাজ সৈয়দ মো. শাহজাহান প্রবাসে অবস্থান করলেও মাধবপুরের শারদীয় দুর্গাপূজার খোঁজখবর রেখেছেন। তিনি পূজা শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, পূজা উদ্‌যাপন কমিটি ও সর্বস্তরের মানুষের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। তাঁর এই শুভেচ্ছা ও সম্প্রীতির বার্তা সনাতন ধর্মাবলম্বীদের প্রতি আন্তরিকতা ও সৌহার্দ্যের বহিঃপ্রকাশ।”

তিনি আরও বলেন, মাধবপুরে বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে দীর্ঘদিন ধরে পারস্পরিক সম্প্রীতি ও সহাবস্থানের পরিবেশ বজায় রয়েছে। এই সম্প্রীতি অক্ষুণ্ন রাখতে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

ঢাকা-কক্সবাজার রুটে সোমবার থেকে চলবে মহানগর এক্সপ্রেস, মিলবে ৭৩৬ আসন

error:

মাধবপুরে শান্তিপূর্ণভাবে দুর্গাপূজা সম্পন্ন, সবার প্রতি সৈয়দ মো. শাহজাহানের কৃতজ্ঞতা

আপডেট সময় ০৮:৩৭:৫২ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬