ঢাকা ০১:১৭ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি Logo লাখাইয়ের মনতৈলে সিঁধ কেটে চুরির চেষ্টা, চোরের পলায়নে ক্ষুব্ধ এলাকাবাসী Logo ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, ৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা Logo দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত Logo প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে Logo হবিগঞ্জে বেগুনাই প্রাইমারি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও Logo ওপারে পাকা সড়ক, মাঝে নদী: একটি সেতুর জন্য বিভক্ত লাখাইয়ের দুই প্রান্ত Logo সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়, আহত অন্তত ৫

লাখাইয়ের মনতৈলে সিঁধ কেটে চুরির চেষ্টা, চোরের পলায়নে ক্ষুব্ধ এলাকাবাসী

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার মনতৈল গ্রামে গভীর রাতে ঘরের পেছনে সিঁধ কেটে চুরির চেষ্টা চালিয়েছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২২ অক্টোবর) দিবাগত রাত আনুমানিক ৩টা ৪০ মিনিটে এ ঘটনা ঘটে। এ সময় পরিবারের সদস্যদের চিৎকারে ধরা পড়ার ভয়ে পালিয়ে যায় চোর। ঘটনাটি ঘিরে এলাকায় চাঞ্চল্য ও ক্ষোভের সৃষ্টি হয়েছে।

ভুক্তভোগী স্থানীয় যুবক হেফজোর জানান, রাতের আঁধারে চোর ঘরের পেছনে গর্ত করে ভেতরে প্রবেশ করে। একপর্যায়ে তাঁর ছোট ভাই ‘চোর চোর’ বলে চিৎকার করলে পরিবারের সদস্যদের ঘুম ভেঙে যায়। তাঁরা দেখতে পান, ঘরের মূল দরজা খোলা এবং চোর দ্রুত পালিয়ে যাচ্ছে।

এ সময় হেফজোরের ছোট ভাই চোরের পিছু ধাওয়া করে গ্রামের বড় মসজিদ এলাকা পর্যন্ত যান। তবে রাতের অন্ধকারের সুযোগ নিয়ে চোর পালিয়ে যাওয়ায় তাকে আটক করা সম্ভব হয়নি।

ঘটনায় ক্ষোভ প্রকাশ করে হেফজোর বলেন, এলাকায় মাদকসেবীদের উপদ্রব বেড়েছে। তাঁর অভিযোগ, মাদকসেবীদের একটি অংশ রাতের বেলায় চুরিসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে। অল্পের জন্য চোরকে আটক করা সম্ভব হয়নি বলেও জানান তিনি।

স্থানীয় বাসিন্দারা জানান, এলাকায় রাতের বেলায় চুরির চেষ্টা ও মাদকসেবীদের আনাগোনা নিয়ে তাঁরা উদ্বিগ্ন। এ ধরনের ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে। রাতের বেলায় নিজেদের ঘরবাড়ি ও সম্পদের নিরাপত্তা নিয়ে দুশ্চিন্তায় রয়েছেন তাঁরা।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি

error:

লাখাইয়ের মনতৈলে সিঁধ কেটে চুরির চেষ্টা, চোরের পলায়নে ক্ষুব্ধ এলাকাবাসী

আপডেট সময় ০৯:০৭:৪৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬