ঢাকা ০৪:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬, ৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি Logo লাখাইয়ের মনতৈলে সিঁধ কেটে চুরির চেষ্টা, চোরের পলায়নে ক্ষুব্ধ এলাকাবাসী Logo ব্রুকের বিশ্বরেকর্ড বৃথা, ৪৩০ রান তাড়া করে ইংল্যান্ডকে হারাল শ্রীলঙ্কা Logo দাম্মাম ও রিয়াদগামী বিমানের সব ফ্লাইট স্থগিত Logo প্রধানমন্ত্রীর জাপান সফরের আগে রাষ্ট্রদূত দাউদ আলীকে দেশে ফেরার নির্দেশ Logo লাখাইয়ে চুরির অভিযোগে যুবক গ্রেপ্তার, আদালতের মাধ্যমে কারাগারে Logo হবিগঞ্জে বেগুনাই প্রাইমারি স্কুলে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo লাখাইয়ে পাগলা শিয়ালের হামলায় নারী-শিশুসহ ১২ জন আহত, আক্রান্ত গবাদিপশুও Logo ওপারে পাকা সড়ক, মাঝে নদী: একটি সেতুর জন্য বিভক্ত লাখাইয়ের দুই প্রান্ত Logo সাজেকের উজোবাজারে অবরোধকারীদের সঙ্গে নিরাপত্তা বাহিনীর গুলিবিনিময়, আহত অন্তত ৫

মাধবপুরে মোত্তাকিম চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেল ২২৮টি টিউবওয়েল

শেখ ইমন আহমেদ, স্টাফ রিপোর্টার:

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ৫ নম্বর আন্দিউড়া ইউনিয়নের অসহায় ও সুবিধাবঞ্চিত পরিবারের জন্য ২২৮টি টিউবওয়েল বিতরণ ও স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। বিশুদ্ধ পানির সংকট দূর করতে স্থানীয় চেয়ারম্যান প্রার্থী ও সমাজসেবক মো. মোত্তাকিম চৌধুরীর তত্ত্বাবধানে এবং একটি বেসরকারি সংস্থার সৌজন্যে এ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) দুপুরে ইউনিয়নের বিভিন্ন গ্রামের দরিদ্র ও অসহায় পরিবারের প্রয়োজন বিবেচনায় নিয়ে টিউবওয়েল স্থাপনের কাজ শুরু হয়। সংশ্লিষ্টদের আশা, এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিন ধরে নিরাপদ পানির সংকটে থাকা পরিবারগুলো উপকৃত হবে।

টিউবওয়েল বিতরণ ও স্থাপন কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফজলে ইমাম সুমন, সাবেক ইউপি সদস্য ছাদেক মিয়া, আব্দুল হামিদ তালুকদার, মো. হামিদ খান, আউস মিয়া ও ফজল মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা।

মো. মোত্তাকিম চৌধুরী বলেন, “বিশুদ্ধ পানি মানুষের মৌলিক অধিকার। অসহায় মানুষের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক দায়িত্ব। সুবিধাবঞ্চিত পরিবারগুলোর নিরাপদ পানির সংকট দূর করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের কল্যাণে এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার চেষ্টা থাকবে।”

টিউবওয়েল পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন উপকারভোগী পরিবারের সদস্যরা। এ উদ্যোগের সঙ্গে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানান তাঁরা।

স্থানীয়রা জানান, অসহায় পরিবারগুলোর জন্য নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত হলে দৈনন্দিন জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আসবে। পাশাপাশি বিশুদ্ধ পানি ব্যবহারের ফলে পানিবাহিত রোগের ঝুঁকি কমাতেও এ উদ্যোগ সহায়ক হবে বলে তাঁরা আশা করছেন।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ের বাজারে উঠতে শুরু করেছে শীতকালীন টাটকা শাকসবজি

error:

মাধবপুরে মোত্তাকিম চৌধুরীর উদ্যোগে অসহায় পরিবার পেল ২২৮টি টিউবওয়েল

আপডেট সময় ০১:৩৭:১২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬