ঢাকা ০৩:৪১ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে চেক ডিজঅনার মামলায় ২০ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার Logo ফেক আইডি খুলে অপপ্রচার, লাখাইয়ে সালিশে ক্ষমা চাইল অভিযুক্তের পরিবার Logo দুর্গাপূজায় সারা দেশে বিশেষ নিরাপত্তা, দায়িত্বে এসআরবির ৬ হাজারের বেশি সদস্য Logo নাসিরনগরে প্রধানমন্ত্রীর নির্দেশনায় দুর্গাপূজার উপহার বিতরণ Logo হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযান: ৩০ জেলের কারাদণ্ড Logo সাবেক এসবি প্রধান মনিরুল ও স্বজনদের ৮৩ ব্যাংক হিসাব ফ্রিজ Logo যুক্তরাষ্ট্রে ড. ইউনূসের নিরাপত্তা জোরদার, বিশেষ প্রটোকলের ব্যবস্থা Logo মাধবপুরে দুর্গাপূজার রোডম্যাপে কয়েকটি এলাকা বাদ, ক্ষোভ ও স্বচ্ছতা নিয়ে প্রশ্ন Logo জয়দেবপুর রেলওয়ে পুলিশ ফাঁড়িতে সশস্ত্র হামলা, আহত ২ পুলিশ সদস্য Logo লাখাইয়ে দুর্গাপূজা শান্তিপূর্ণ উদযাপনে মতবিনিময় সভা

লাখাইয়ে চেক ডিজঅনার মামলায় ২০ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

লাখাই প্রতিনিধি:

চেক ডিজঅনার মামলায় এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত পলাতক আসামি মো. রোমান মিয়াকে (৪৫) গ্রেফতার করেছে হবিগঞ্জের লাখাই থানা পুলিশ।

গ্রেফতার রোমান মিয়া লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের মৃত সাজু মিয়ার ছেলে। দীর্ঘদিন ধরে তিনি আত্মগোপনে ছিলেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

পুলিশ জানায়, বৃহস্পতিবার (১৫ অক্টোবর) রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে হবিগঞ্জ সদর থানাধীন চাঁদের হাসি হাসপাতালের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। পরে আইনানুগ প্রক্রিয়া শেষে শুক্রবার (১৬ অক্টোবর) তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, দায়রা নং-৩৪২/২৫ এবং সিআর ৭০১/২৪ (হবিগঞ্জ) মামলায় ১৮৮১ সালের নেগোশিয়েবল ইনস্ট্রুমেন্টস (এনআই) অ্যাক্টের ১৩৮ ধারায় আদালত রোমান মিয়াকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ লাখ টাকা অর্থদণ্ড দেন।

লাখাই থানা পুলিশ জানিয়েছে, সাজাপ্রাপ্ত পলাতক আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে চেক ডিজঅনার মামলায় ২০ লাখ টাকা জরিমানাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার

error:

আপডেট সময় ০৩:৩৯:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬