ঢাকা ১১:১০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম Logo লাখাইয়ে বসতঘরের মেঝে খুঁড়ে ১৩টি পদ্মগোখরোর বাচ্চা উদ্ধার Logo লাখাইয়ে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে রোপা আমনের আবাদ, বাম্পার ফলনের আশা Logo লাখাইয়ে নাজমুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ‘লাদেন’ গ্রেফতার Logo লাখাইয়ে পুকুরে মুরগির খামারের বর্জ্য ভাসার অভিযোগ, পানিদূষণ নিয়ে উদ্বেগ Logo মাধবপুরে প্রশাসনের হস্তক্ষেপে বাল্যবিয়ে বন্ধ, জরিমানা ২ হাজার টাকা Logo মাধবপুরে জাতীয় কন্যা শিশু দিবস পালিত, বাল্যবিবাহ বন্ধের আহ্বান Logo ধর্মীয় উৎসবে সম্প্রীতি অটুট রাখতে হবে: এমপি ফয়সল Logo লাখাইয়ে পিকআপের চাপায় পা গুরুতর জখম ৭ বছরের ইকবালের, অর্থাভাবে ব্যাহত চিকিৎসা Logo অনির্দিষ্টকালের জন্য সাজেক ভ্যালি বন্ধ ঘোষণা, পর্যটকদের ফিরতে নির্দেশ

লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদারের উদ্যোগ

লাখাই প্রতিনিধি, পারভেজ হাসান:

হবিগঞ্জের লাখাই উপজেলার বামৈ বড় বাজারকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনা হয়েছে। বাজারে অপরাধ নিয়ন্ত্রণ এবং ব্যবসায়ী ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে বাজার কমিটির উদ্যোগে এ ব্যবস্থা চালু করা হয়েছে।

রোববার (১১ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা ব্যবস্থার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

বাজার কমিটির সভাপতি শেখ ফরিদ মিয়ার সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদ।

প্রধান অতিথির বক্তব্যে ওসি শরীফ আহমেদ বলেন, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে বামৈ বড় বাজারের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধীদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনা সহজ হবে। বাজারে যেকোনো অপ্রীতিকর ঘটনা প্রতিরোধেও প্রযুক্তির এ ব্যবহার কার্যকর ভূমিকা রাখবে। লাখাইয়ের অন্যান্য বাজারের জন্যও বামৈ বড় বাজার কমিটির এ উদ্যোগ উদাহরণ হতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি নেতা সামসুদ্দীন আহমেদ, মিয়া মোহাম্মদ লায়েছ ও উপজেলা ছাত্রদলের সদস্যসচিব আহমেদ আজম। এ ছাড়া বাজারের ব্যবসায়ী নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।

উপস্থিত অতিথিরা বাজার কমিটির এ উদ্যোগের প্রশংসা করেন। তাঁদের আশা, সিসিটিভি ক্যামেরা স্থাপনের ফলে বাজারে চুরি-ছিনতাই প্রতিরোধ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মঙ্গলবার থেকে শুরু হচ্ছে ফ্যামিলি কার্ড কার্যক্রম

error:

লাখাইয়ের বামৈ বড় বাজারে সিসিটিভি ক্যামেরা স্থাপন, নিরাপত্তা জোরদারের উদ্যোগ

আপডেট সময় ০৭:৪৮:৪৩ অপরাহ্ন, রবিবার, ১১ অক্টোবর ২০২৬