ঢাকা ০৪:৩৮ পূর্বাহ্ন, শনিবার, ১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ের আলোচিত হত্যা মামলার আসামি শরীফ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের আলোচিত হত্যা মামলার এজাহারনামীয় পলাতক আসামি শরীফ মিয়াকে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৮ অক্টোবর) সন্ধ্যায় হবিগঞ্জ সদর থানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। পরে শুক্রবার (৯ অক্টোবর) প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শরীফ মিয়াকে গ্রেপ্তার করে লাখাই থানা পুলিশের একটি দল। তিনি লাখাই উপজেলার মুড়িয়াউক গ্রামের ফরিদ মিয়ার ছেলে।

পুলিশ জানায়, চলতি বছরের ২৪ জুন লাখাই থানায় দায়ের করা একটি হত্যা মামলার এজাহারনামীয় অন্যতম আসামি শরীফ মিয়া। মামলাটি দায়েরের পর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তাঁর বাবা ফরিদ মিয়াও একই মামলার আসামি হিসেবে বর্তমানে জেলা কারাগারে রয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

মামলার নথি অনুযায়ী, ২৪ জুন ২০২৬ তারিখে লাখাই থানায় দায়ের করা মামলাটির নম্বর ২০। দণ্ডবিধির ১৪৩, ১৪৮, ৪৪৭, ৪৪৮, ৩২৩, ৩২৬, ৩০৭, ৩৮০, ৪২৭, ১১৪, ৩০২, ৫০৬(২) ও ৩৪ ধারায় মামলাটি করা হয়েছে।

লাখাই থানা পুলিশ শরীফ মিয়াকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে জানায়, শুক্রবার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে তাঁকে আদালতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিকে গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

লাখাইয়ের আলোচিত হত্যা মামলার আসামি শরীফ গ্রেপ্তার, আদালতে প্রেরণ

আপডেট সময় ০৬:০৭:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬