ঢাকা ১২:১৬ অপরাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে বলভদ্র নদীতে বিলীন হচ্ছে কৃষ্ণপুর সড়ক, দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি

হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে বলভদ্র নদীর তীরবর্তী সড়কটি ভাঙনের কারণে চরম ঝুঁকিতে পড়েছে। একসময় পাকা করা এই সড়কের বিভিন্ন অংশ ভেঙে নদীতে বিলীন হয়ে যাচ্ছে। এতে দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে শিক্ষার্থীদেরও।

সরেজমিনে দেখা গেছে, সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় ভাঙনের সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও সড়কের অংশ ধসে নদীতে পড়ে গেছে। কোনো কোনো স্থানে সড়কের অস্তিত্ব চেনাও কঠিন হয়ে পড়েছে। ভাঙনের ফলে সড়কের মাটি বলভদ্র নদীতে পড়ছে, যা স্থানীয়দের উদ্বেগ আরও বাড়িয়ে তুলেছে।

স্থানীয়রা জানান, সড়কটি মোড়াকরি থেকে কৃষ্ণপুর হয়ে সন্তোষপুর গ্রাম পর্যন্ত বিস্তৃত। এলাকার মানুষের যাতায়াত ও দৈনন্দিন কাজের জন্য গুরুত্বপূর্ণ এই সড়কটি ক্ষতিগ্রস্ত হওয়ায় স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে। বিশেষ করে ভাঙনপ্রবণ অংশ দিয়ে চলাচলের সময় দুর্ঘটনার আশঙ্কা তৈরি হয়েছে।

কৃষ্ণপুর গ্রামে রয়েছে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কৃষ্ণপুর বধ্যভূমি। গুরুত্বপূর্ণ এই ঐতিহাসিক স্থানে যাতায়াতের পথও সড়কটির সঙ্গে সম্পর্কিত। পাশাপাশি গ্রামের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের জন্য শিক্ষার্থীদের এই রাস্তা ব্যবহার করতে হয়। সড়কের বেহাল অবস্থার কারণে তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয়রা।

এলাকাবাসীর অভিযোগ, সড়কটি দীর্ঘদিন ধরে ভাঙনের শিকার হলেও প্রয়োজনীয় সংস্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে যোগাযোগব্যবস্থা আরও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।

স্থানীয় বাসিন্দারা কৃষ্ণপুরসহ লাখাইয়ের প্রত্যন্ত এলাকার যোগাযোগব্যবস্থার উন্নয়নে প্রশাসন ও স্থানীয় জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন। তাদের দাবি, সড়কটি দ্রুত সংস্কার করে নিরাপদ চলাচল নিশ্চিত করা হোক।

গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কার করা হলে স্থানীয় মানুষের দুর্ভোগ কমবে এবং শিক্ষার্থীসহ সাধারণ মানুষের নিরাপদ যাতায়াত নিশ্চিত করতে সহায়ক হবে বলে আশা করছেন এলাকাবাসী।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

লাখাইয়ে বলভদ্র নদীতে বিলীন হচ্ছে কৃষ্ণপুর সড়ক, দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা

আপডেট সময় ০৯:১০:৫৮ পূর্বাহ্ন, শুক্রবার, ৯ অক্টোবর ২০২৬