ঢাকা ০৩:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লাখাইয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নিরাপদ পরিবেশে উদ্‌যাপনের লক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) তারেক হাসানের সভাপতিত্বে সভায় বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং পূজা উদ্‌যাপন কমিটির প্রতিনিধিরা অংশ নেন।

সভায় আলোচনায় অংশ নেন পল্লী বিদ্যুৎ সমিতি লাখাইয়ের ডিজিএম সুমন সাহা, উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি শেখ মোহাম্মদ ফরিদ, লাখাই প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সিনিয়র সহসভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, বীর মুক্তিযোদ্ধা কেশব চন্দ্র রায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য ফ্রন্টের আহ্বায়ক বিধান সূত্রধর, সদস্যসচিব জনক চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদ্‌যাপন ফ্রন্টের আহ্বায়ক অপূর্ব চন্দ্র দেব এবং সদস্যসচিব রনজিত চন্দ্র দেব।

সভায় জানানো হয়, লাখাই উপজেলার ছয়টি ইউনিয়নে এবার মোট ৬৭টি পূজামণ্ডপে শারদীয় দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ১০টি মণ্ডপকে অতিগুরুত্বপূর্ণ, ৯টি গুরুত্বপূর্ণ এবং বাকি মণ্ডপগুলোকে সাধারণ হিসেবে বিবেচনা করা হয়েছে।

পূজামণ্ডপগুলোর সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সংখ্যক পুলিশ সদস্যের পাশাপাশি ৪২২ জন আনসার-ভিডিপি সদস্য মোতায়েনের পরিকল্পনা রয়েছে। এ ছাড়া সব পূজামণ্ডপকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনার উদ্যোগ নেওয়া হচ্ছে।

সভায় পূজা চলাকালে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়া হয়। বিশেষ করে সন্ধ্যার আরতি থেকে রাতভর বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক রাখার বিষয়ে সংশ্লিষ্টদের দৃষ্টি আকর্ষণ করা হয়।

পূজামণ্ডপের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। পাশাপাশি গুজব ছড়িয়ে পড়া ঠেকাতে কোনো তথ্য প্রকাশের আগে ঘটনার সত্যতা যাচাই করার ওপর গুরুত্বারোপ করা হয়।

দুর্গোৎসবকে সামনে রেখে মাদকের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার বিষয়েও সভায় আলোচনা হয়। একই সঙ্গে সামাজিক ও ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে শারদীয় দুর্গাপূজা উদ্‌যাপনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ
error:

লাখাইয়ে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

আপডেট সময় ০৭:১০:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬