ঢাকা ০৪:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ২৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার Logo আট মাস পর চালুর দুই দিনের মাথায় আবারও বন্ধ যমুনা সার কারখানার উৎপাদন Logo মাধবপুরে দুর্গাপূজা উপলক্ষে বিশেষ আইনশৃঙ্খলা সভা Logo লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ হামজা মাহমুদের দায়িত্বের দুই বছর পূর্তি Logo বলিউডের বর্ষীয়ান অভিনেতা নানা পাটেকর মারা গেছেন Logo হাইমচর উপজেলা ছাত্রদলের পাঁচ সদস্যের আংশিক কমিটি অনুমোদন Logo হাইমচরে দুদকের সহযোগিতায় শিক্ষা উপকরণ বিতরণ Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক অভিযানে ভারতীয় মদ ও রসুন জব্দ Logo হাইমচরে জিআর পরোয়ানায় দুই আসামি গ্রেপ্তার Logo মাধবপুরের সীমান্তের দুই ইউনিয়নে গরু চুরির আতঙ্ক, কয়েক মাসে ১৫টি চুরির অভিযোগ

লাখাইয়ে ২৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাইয়ে পুলিশের অভিযানে ২৫ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (৭ অক্টোবর) রাত ৮টা ১০ মিনিটের দিকে উপজেলার মুড়িয়াউক ইউনিয়নের তেঘরিয়া গ্রামের একটি বসতঘরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—তেঘরিয়া উত্তরহাটি এলাকার আব্দুল হকের ছেলে আব্দুল হেলিম (৪৩), সিংহগ্রাম উত্তর এলাকার শাহাব উদ্দিনের ছেলে মাহবুবুল আলম হাসান (২০) এবং ভাদিকারা চাঁনপাড়া এলাকার এনাম মিয়ার ছেলে মো. বাপ্পি মিয়া (২০)। তারা সবাই লাখাই উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, লাখাই থানার এসআই (নিরস্ত্র) মো. শাহ আলম, এএসআই ওয়াসিম ও এএসআই অরবিন্দুর নেতৃত্বে পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে তেঘরিয়া গ্রামে অভিযান চালায়। এ সময় বসতঘরে থাকা ব্যক্তিদের তল্লাশি করে ২৫ পিস হালকা গোলাপি রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৭ হাজার ৫০০ টাকা।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে লাখাই থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

আপলোডকারীর তথ্য
Avatar photo

Sekh Sadi

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ২৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

error:

লাখাইয়ে ২৫ পিস ইয়াবাসহ তিনজন গ্রেপ্তার

আপডেট সময় ০৩:৫৮:১৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬