
ডেস্ক নিউজ বাংলার খবর ২৪:
সার ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা পর্যায় থেকে পাঠানো তালিকা যাচাই-বাছাই করছে কৃষি মন্ত্রণালয়। তবে সার ডিলারদের চূড়ান্ত নিয়োগের তারিখ এখনো নির্ধারণ করা হয়নি।
বুধবার (৩০ সেপ্টেম্বর) কৃষি মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সার ডিলার নিয়োগের লক্ষ্যে জেলা থেকে প্রাপ্ত তালিকা বর্তমানে মন্ত্রণালয়ে যাচাই-বাছাই করা হচ্ছে। যাচাই-বাছাই শেষে সার ডিলারদের চূড়ান্ত নিয়োগ দেওয়া হবে।
তবে চূড়ান্ত নিয়োগের বিষয়ে এখনো কোনো তারিখ নির্ধারণ করা হয়নি বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
এ বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত বিভিন্ন গুজব বা বিভ্রান্তিকর তথ্যে কান না দেওয়ার জন্য সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ জানিয়েছে কৃষি মন্ত্রণালয়।
বাংলার খবর ডেস্ক : 



















