ঢাকা ০৯:২৪ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী Logo সার ডিলার নিয়োগের তালিকা যাচাই-বাছাই চলছে, চূড়ান্ত তারিখ নির্ধারণ হয়নি Logo নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত Logo হাইমচর আইডিয়াল স্কুলে অভিভাবক সমাবেশ, পুরস্কার বিতরণ ও বিতর্ক প্রতিযোগিতা Logo লাখাইয়ে মাদক-চুরি রোধে ওয়ার্ডভিত্তিক সভার সিদ্ধান্ত Logo হাইমচরে ওলামা দলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল ও আলোচনা সভা Logo মাধবপুর পৌরসভায় ১,৭০০ গাছ লাগাতে ব্যয় ১৭ লাখ, সরেজমিনে মিলল দেড় শতাধিক Logo মিরপুর-১০-এ ফুটপাত উচ্ছেদ ঘিরে হামলা-ভাঙচুর, সিটি করপোরেশনের গাড়িতে আগুন Logo লাখাইয়ে মাদক মামলার ওয়ারেন্টে ফের গ্রেপ্তার মাহফুজ, রয়েছে একাধিক মামলা Logo ভারী বৃষ্টির সতর্কবার্তা, ভূমিধসের শঙ্কা ৫ জেলায়

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়িয়া:
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩০ সেপ্টেম্বর) বিকেল ৪টায় নাসিরনগর উপজেলার আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ ফাইনাল অনুষ্ঠিত হয়।

ফাইনালে নুরপুর একাদশ ও লক্ষ্মীপুর একাদশ মুখোমুখি হয়। জমজমাট এ খেলাকে কেন্দ্র করে মাঠে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ খেলায় লক্ষ্মীপুর একাদশকে ২-১ গোলে পরাজিত করে নুরপুর একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।

বীর মুক্তিযোদ্ধা আব্দুল কাদিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক এমপি। প্রধান বক্তা ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল।

খেলার উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া-১ (নাসিরনগর) আসনের সংসদ সদস্য এবং মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়-সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য ও নাসিরনগর উপজেলা বিএনপির সভাপতি এম এ হান্নান এমপি।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া-২ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, বাংলাদেশ সরকারের প্রধান তথ্য কর্মকর্তা সৈয়দ আব্দাল আহমেদ, জেলা প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ মো. সিরাজুল ইসলাম সিরাজ, নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. রমজান আলী, মো. আবু সাইদ, সাবেক উপসচিব মো. মফিজুল ইসলাম ফরিদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. এরফান উদ্দিন এবং নাসিরনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক কে এম বশীর উদ্দিন তুহিনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

খেলা শেষে চ্যাম্পিয়ন নুরপুর একাদশের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেন নাসিরনগর আসনের সংসদ সদস্য এম এ হান্নান।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে গ্রামীণ সড়ক উন্নয়নে ৮১৫ কোটি টাকার প্রকল্প: বাণিজ্যমন্ত্রী

error:

নাসিরনগরে আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত

আপডেট সময় ০৮:০১:০১ অপরাহ্ন, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬