ঢাকা ১০:০৯ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা Logo লাখাইয়ের মুড়িয়াউক প্রাথমিক বিদ্যালয়ে এক দশক ধরে জলাবদ্ধতা, চরম দুর্ভোগে শিক্ষার্থীরা Logo হাইমচরে গাঁজাসহ গ্রেপ্তার ২ Logo নাসিরনগরে ফোর লেন সড়ক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন Logo তেলিয়াপাড়া বাজারে দোকানের সামনে থেকে তেলের ড্রাম নিয়ে গেল যুবকেরা, থানায় অভিযোগ Logo বাহুবলে সিএনজি-টমটম স্ট্যান্ড দখল নিয়ে সংঘর্ষ, আহত ২৫ Logo চুনারুঘাটে পৃথক অভিযানে ৪৭ কেজি গাঁজাসহ দুইজন গ্রেপ্তার Logo লাখাই থানায় শারদীয় দুর্গাপূজা ২০২৬ উপলক্ষে প্রস্তুতিমূলক মতবিনিময় সভা Logo লাখাইয়ে দুর্গাপূজাকে ঘিরে মনের মাধুরী দিয়ে প্রতিমা গড়ছেন কারিগররা Logo নিখোঁজের দুই দিন পর মাদ্রাসা সুপারের অর্ধগলিত মরদেহ উদ্ধার

লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে সার বিক্রি এবং বিক্রির সঠিক প্রমাণ দেখাতে না পারায় দুই খুচরা সার বিক্রেতাকে মোট ৫৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

রোববার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক হাসানের নেতৃত্বে উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, বামৈ বাজারের খুচরা সার বিক্রেতা নুরুজ আলীর দোকানে নির্ধারিত মূল্যের চেয়ে বেশি দামে ডিএপি সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। সরেজমিন পরিদর্শনকালে উপজেলা কৃষি কর্মকর্তা ও কৃষিবিদ শাহাদুল ইসলাম বিষয়টি দেখতে পান। এ সময় ২০০ বস্তা ডিএপি সার বিক্রির সঠিক প্রমাণ দাখিল করতে বলা হলেও নুরুজ আলী তা দেখাতে ব্যর্থ হন। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ৫০ হাজার টাকা জরিমানা করেন।

অন্যদিকে, কালাউক বাজারের ‘মেসার্স রাসেল এন্ড ব্রাদার্স’ প্রতিষ্ঠানের বিরুদ্ধে কৃষকদের কাছ থেকে নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে ডিএপি সার বিক্রির অভিযোগ পাওয়া যায়। অভিযোগ অনুযায়ী, ১ হাজার ৫০ টাকা নির্ধারিত মূল্যের এক বস্তা ডিএপি সার কৃষকদের কাছে ১ হাজার ৫০০ টাকায় বিক্রির জন্য দাবি করা হচ্ছিল। অভিযোগের ভিত্তিতে অভিযান চালিয়ে অনিয়মের সত্যতা পাওয়ায় প্রতিষ্ঠানটিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে ইউএনও তারেক হাসান জানান, কৃষকদের অভিযোগের ভিত্তিতে সারের বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। অনিয়মের সত্যতা পাওয়ায় দুই বিক্রেতাকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। সারের বিক্রিতে যেকোনো ধরনের অনিয়ম রোধে এ ধরনের তদারকি ও অভিযান অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে উপজেলা কৃষি কর্মকর্তা শাহাদুল ইসলাম এবং লাখাই থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে অতিরিক্ত দামে সার বিক্রি, দুই বিক্রেতাকে ৫৫ হাজার টাকা জরিমানা

error:

আপডেট সময় ১০:০৭:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬