
জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনকে কেন্দ্র করে নিউইয়র্কে অবস্থান করছেন বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকারপ্রধানসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। এরই মধ্যে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিউইয়র্ক বিএনপির নেতাকর্মীদের সঙ্গে অবস্থান করেছেন হবিগঞ্জের মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান ও বিএনপি নেতা সৈয়দ মো. শাহজাহান।
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সাধারণ বিতর্ক ২২ সেপ্টেম্বর থেকে ২ অক্টোবর পর্যন্ত নিউইয়র্কে অনুষ্ঠিত হচ্ছে। এ উপলক্ষে জাতিসংঘ সদর দপ্তরের সামনে নিউইয়র্ক বিএনপির নেতাকর্মীদের সঙ্গে উপস্থিত হয়ে সংহতি প্রকাশ করেন সৈয়দ মো. শাহজাহান।
তাঁর উপস্থিতির ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর মাধবপুরের স্থানীয় রাজনৈতিক অঙ্গনে বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়েছে। দলীয় নেতাকর্মীদের মধ্যেও এ নিয়ে উৎসাহ দেখা গেছে।
সৈয়দ মো. শাহজাহান মাধবপুর উপজেলার সাবেক উপজেলা চেয়ারম্যান। তিনি দীর্ঘদিন ধরে বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। স্থানীয় রাজনীতিতে তাঁর দীর্ঘদিনের সম্পৃক্ততা রয়েছে এবং জনপ্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করেছেন।
মাধবপুর থেকে নিউইয়র্ক গিয়ে জাতিসংঘ সদর দপ্তরের সামনে বিএনপির নেতাকর্মীদের সঙ্গে তাঁর অবস্থানের বিষয়টি স্থানীয় পর্যায়ে রাজনৈতিক যোগাযোগ ও দলীয় সংহতির প্রেক্ষাপটে আলোচনায় এসেছে।
বাংলার খবর ডেস্ক : 




















