ঢাকা ১২:১৯ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন Logo চূড়ান্ত সুপারিশের পরও নিয়োগপত্র পাননি ৩৫১ প্রার্থী Logo শেখ ইমাদ উদ্দিনকে গুণীজন সংবর্ধনা দিল তাহযিবুল উম্মাহ মাদরাসা Logo হাইমচরে চোরাই ব্যাটারি উদ্ধারে গ্রেপ্তার দুই Logo নাসিরনগরে পরিকল্পিত সন্ত্রাসের অভিযোগে বিএনপির বিক্ষোভ সমাবেশ Logo নোয়াপাড়ায় মোস্তাফিজুরকে হুইল চেয়ার প্রদান Logo নাসিরনগরে গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ, স্বামী পলাতক Logo হাইকোর্টের স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায় চৌধুরী Logo লাখাইয়ে বেহাল সড়ক নিজ উদ্যোগে মেরামত করলেন টমটম চালকরা Logo নাসিরনগরে তিন বছরেও শেষ হয়নি ৯ কিলোমিটার সড়কের কাজ, দুর্ভোগে ৮০ হাজার মানুষ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি :
নাসিরনগরে নৃশংসভাবে হত্যার শিকার লাখাইয়ের টমটম চালক আরজান মিয়ার হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে লাখাই উপজেলা সদর এলাকায় লাখাই-হবিগঞ্জ আঞ্চলিক মহাসড়কে স্থানীয় টমটম চালক ও সর্বস্তরের জনগণের উদ্যোগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়।

নিহত আরজান মিয়া (১৮) লাখাই উপজেলার ১ নম্বর লাখাই ইউনিয়নের চিকনপুর গ্রামের মো. আওয়াল মিয়ার ছেলে।

মানববন্ধনে বক্তারা বলেন, তরুণ টমটম চালক আরজানকে নৃশংসভাবে হত্যার পর তার হাত-মুখে টেপ পেঁচিয়ে মরদেহ নাসিরনগর সরকারি কলেজ মোড়সংলগ্ন একটি কাশবনে ফেলে রাখা হয়। তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত প্রকৃত অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

এর আগে ময়নাতদন্ত শেষে গত বুধবার আরজান মিয়ার মরদেহ নিজ বাড়িতে নিয়ে দাফন করা হয়।

মানববন্ধন চলাকালে ঘটনাস্থলে উপস্থিত হন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. কৃষ্ণ চন্দ্র মিত্র। তিনি বিক্ষুব্ধ টমটম চালক ও এলাকাবাসীকে শান্ত করেন। পাশাপাশি হত্যাকাণ্ডের ন্যায়বিচার নিশ্চিত করতে নাসিরনগর থানা পুলিশকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে আশ্বস্ত করেন। পুলিশের আশ্বাসের পর আন্দোলনকারীরা শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ করেন।

মানববন্ধনে স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষসহ শতাধিক টমটম চালক অংশ নেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

error:

লাখাইয়ে টমটম চালক আরজান হত্যার বিচার দাবিতে মানববন্ধন

আপডেট সময় ১২:১৬:৪৮ পূর্বাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬