ঢাকা ০১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ৯ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন Logo ঐতিহ্যবাহী হরিপুর নৌকা বাইচ ঘিরে ব্যাপক প্রস্তুতি, উৎসবের আমেজ Logo মাধবপুরে টিএন্ডটি এক্সচেঞ্জে এখন কাজ নেই Logo আইফোনের এআই ফিচার নিয়ে বিভ্রান্তিকর বিজ্ঞাপন: গ্রাহকদের ২৫ কোটি ডলার ক্ষতিপূরণ দেবে অ্যাপল Logo রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির Logo মদিনায় মসজিদে নববী থেকে বিশ্বম্ভরপুরের ওমরাহযাত্রী নারী নিখোঁজ, পরিবারের আকুতি Logo নিষিদ্ধ ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারে গিয়ে পালানোর সুযোগ দেওয়ার অভিযোগ, এসআই ক্লোজড Logo লাখাইয়ের কৃতি সন্তান ডা. জি এম মঈন উদ্দিন পেলেন PGPN সার্টিফিকেট Logo আগামী শুক্র ও শনিবার ব্যাংক খোলা রাখার নির্দেশ Logo ইউপি নির্বাচন বিধিমালা সংশোধন: বেড়েছে ব্যয়সীমা, জামানত ও প্রার্থিতা বাতিলের ক্ষমতা

রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাই উপজেলার রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী ও অভিভাবকদের সুস্বাস্থ্য নিশ্চিত করতে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে বিদ্যালয় প্রাঙ্গণে অরাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘প্রজন্মের প্রতিধ্বনি’র ৫ নম্বর করাব ইউনিয়ন শাখার উদ্যোগে এবং স্টার লেট ফ্যাশন মেকারের সৌজন্যে এ সেবামূলক কর্মসূচির আয়োজন করা হয়।

সংগঠনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান রেজাউল আজাদ ভুঁইয়ার সার্বিক দিকনির্দেশনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী শারমিন আক্তার। পরে সংগঠনের বিভিন্ন কার্যক্রম তুলে ধরে স্বাগত বক্তব্য দেন লাখাই উপজেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি পারভেজ হাসান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লাখাই থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) কৃষ্ণ চন্দ্র মিত্র। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’ লাখাইয়ের উপদেষ্টা আব্দুল ওয়াদুদ তালুকদার আবদাল ও সহ-সভাপতি মহসিন আলম।

এ সময় বক্তব্য দেন লাখাই উপজেলা প্রেস ক্লাবের সভাপতি আবুল কাশেম, সহ-সভাপতি মহসিন সাদেক, আব্দুল মোতালিব খান, জাকারিয়া চৌধুরী রতন, আজিম আহমেদ বিপ্লবসহ অন্যরা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শফিকুল ইসলাম সাবাল।

কর্মসূচির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ‘প্রজন্মের প্রতিধ্বনি’ করাব ইউনিয়ন শাখার সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ, সাধারণ সম্পাদক নাজমুল হক সুমন ও সাংগঠনিক সম্পাদক জয়নাল আবেদীনসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবিরে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণির শিক্ষার্থী, শিক্ষক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। দিনব্যাপী এ কর্মসূচিতে উপস্থিতরা চিকিৎসাসেবা ও চক্ষু পরীক্ষা করান। স্থানীয়ভাবে এমন স্বাস্থ্যসেবামূলক উদ্যোগে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে উৎসাহ দেখা যায়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ৭ দফা দাবিতে দলিল লিখকদের মানববন্ধন

error:

রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থী-অভিভাবকদের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প ও চক্ষু শিবির

আপডেট সময় ১২:১১:০২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬