ঢাকা ০৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে Logo ভারতে প্রবেশের চেষ্টায় জামালগঞ্জ নির্বাচন অফিসের কর্মচারী আটক Logo মাধবপুরে লেবুর দামে অস্বস্তি, হালি ৩০-৪০ টাকা Logo নাসিরনগর সরকারি ডিগ্রি কলেজ কালচারাল ক্লাবের নতুন কমিটি ঘোষণা Logo লাখাইয়ে করাব ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মেহেদী হাসান দুলাল গ্রেপ্তার Logo ৮ দিন পর দুই ইউনিটে উৎপাদনে ফিরল রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র Logo শিক্ষাপ্রতিষ্ঠানে ফাতেহা-ই-ইয়াজদাহমের ছুটি ২৩ সেপ্টেম্বর Logo সাতক্ষীরার সেই এমপি গাজী নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার

মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:
হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ মাধবপুরের মো. রুবেল মিয়া (৩০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৯। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

রোববার (২০ সেপ্টেম্বর) রাতে শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার ব্রাহ্মণডোরা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের অলিপুর রেলক্রসিং এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান চালায়।

র‌্যাব জানায়, মাধবপুর থেকে শায়েস্তাগঞ্জের দিকে আসা একটি পিকআপকে থামার সংকেত দেওয়া হলে গাড়িতে থাকা এক ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে তাকে আটক করে পিকআপে তল্লাশি চালানো হয়। এ সময় গাড়ির বডির ভেতরে লুকানো তিনটি বস্তা থেকে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

গ্রেপ্তার রুবেল মিয়া মাধবপুর উপজেলার কৃষ্ণনগর গ্রামের মৃত আব্দুল কাদেরের ছেলে। র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি তেলিয়াপাড়া চা-বাগানসংলগ্ন সীমান্ত এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিভিন্ন এলাকায় বিক্রির উদ্দেশ্যে পিকআপে করে নিয়ে যাচ্ছিলেন বলে জানিয়েছেন।

জব্দ করা পিকআপটির নম্বর ঢাকা মেট্রো-ন-১২-২১১৩।

র‌্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। উদ্ধার করা গাঁজা ও অন্যান্য আলামত শায়েস্তাগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও জানান, সীমান্ত এলাকায় মাদকের বিরুদ্ধে র‌্যাবের গোয়েন্দা নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল

error:

মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার

আপডেট সময় ০৪:১৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬