ঢাকা ০১:০৮ অপরাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন Logo লাখাইয়ের বুল্লা বাজারে সিসি ক্যামেরা অচল, দফায় দফায় চুরিতে ব্যবসায়ীদের আতঙ্ক Logo এশিয়ান গেমসের সেমিফাইনালে ভারতের মুখোমুখি বাংলাদেশ Logo বাহুবলে অবৈধ বালুর বিরুদ্ধে রাতভর ইউএনও উজ্জ্বল রায়ের অভিযান, ৫০০ ঘনফুট বালুসহ ২ ট্রাক্টর জব্দ Logo লাখাইয়ে ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে সম্ভাব্য প্রার্থীদের দৌড়ঝাঁপ, সরগরম রাজনৈতিক মাঠ Logo ঢাকার হাজারীবাগে নামাজ পড়তে বের হয়ে ৬ দিন ধরে নিখোঁজ শিশু আবদুল্লাহ Logo বাহুবল উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির নির্বাচনে আবদাল সভাপতি, শাহাজাহান সাধারণ সম্পাদক Logo বিজয়নগরে ঢাকা-সিলেট মহাসড়কের ভূমি অধিগ্রহণ শেষ হবে দুই মাসে Logo চুনারুঘাটের নালুয়া চা বাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের মরদেহ উদ্ধার Logo ডেঙ্গু প্রতিরোধে যুবদলের পরিস্কার পরিচ্ছন্নতা ও সচেতনতামূলক কর্মসূচি পালন

জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম:
জামালপুর শহরে গভীর রাতে জেলা যুবলীগের ব্যানারে মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার দিবাগত রাত ১টার দিকে শহরের ফৌজদারী মোড়সংলগ্ন বাইপাস সড়কে এ মিছিল বের করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলে প্রায় ২৫ থেকে ৩০ জন অংশ নেন। তাদের হাতে জ্বলন্ত মশাল ছিল। এ সময় মিছিল থেকে বিভিন্ন ধরনের স্লোগান দেওয়া হয়।

মিছিলকারীদের মুখে ‘যুবলীগের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘ফারহান ভাইয়ের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ এবং ‘শেখ হাসিনা বীরের বেশে, আসবে ফিরে বাংলাদেশে’সহ বিভিন্ন স্লোগান শোনা যায়।

জেলা যুবলীগের ব্যানারে লেখা ছিল, ‘অবৈধ ক্যাঙ্গারু কোর্টে ফরমায়েশি রায়ের প্রতিবাদে বিক্ষোভ মিছিল’।

তবে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিদের পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। একইভাবে মিছিলটির নেতৃত্বে কারা ছিলেন, সে বিষয়েও নির্ভরযোগ্য কোনো তথ্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, ২০২৪ সালের ৫ আগস্টের পর আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলোর রাজনৈতিক কর্মকাণ্ড নিয়ে দেশের বিভিন্ন স্থানে নানা ধরনের ঘটনা ঘটেছে। এরই ধারাবাহিকতায় জামালপুরেও বিভিন্ন সময়ে যুবলীগের ঝটিকা মিছিলের খবর পাওয়া গেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

ব্রাহ্মণবাড়িয়ার চাতলপাড় ডিগ্রি কলেজের ১০ শিক্ষক ১৫ বছর ধরে বেতনহীন

error:

জামালপুরে গভীর রাতে যুবলীগের মশাল মিছিল

আপডেট সময় ১০:২২:০৮ পূর্বাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬