ঢাকা ০৮:১৩ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬, ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

আমু চা বাগানের ফুটবল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

চুনারুঘাট প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে উৎসবমুখর পরিবেশে আমু চা বাগানের সাঁওতাল লাইন ফুটবল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেলে শত শত দর্শকের করতালি ও উৎসাহের মধ্য দিয়ে টুর্নামেন্টের উদ্বোধন হয়। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হয় কালিশিরী এফসি একাডেমি ও চুনারুঘাটের হাতুন্ডা গ্রাম দল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিশিরী এফসি একাডেমির সভাপতি হাফেজ গাফ্ফার সাজু। অতিথি হিসেবে খেলোয়াড়দের দিকনির্দেশনা ও উৎসাহ দেন স্থানীয় সাংবাদিক আব্দুর রাজ্জাক রাজু ও সাংবাদিক আব্দুল জাহির মিয়া। বিশেষ আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন চুনারুঘাট উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি নবীউর রহমান অপূর্ব।

উত্তেজনাপূর্ণ প্রীতি ম্যাচটি সুশৃঙ্খলভাবে পরিচালনা করেন অভিজ্ঞ রেফারি ও খেলা পরিচালক আতাউর রহমান।

খেলা দেখতে মাঠে উপস্থিত হন এলাকার বিপুলসংখ্যক সাধারণ দর্শক, ক্রীড়াপ্রেমী ও গণ্যমান্য ব্যক্তিরা। তাদের উপস্থিতিতে পুরো মাঠজুড়ে সৃষ্টি হয় আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশ।

আয়োজকরা জানান, এ ধরনের সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ ক্রীড়া আয়োজন যুবসমাজকে সুস্থ বিনোদনের সুযোগ দেওয়ার পাশাপাশি স্থানীয় খেলোয়াড়দের প্রতিভা বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ
error:

আমু চা বাগানের ফুটবল মাঠে প্রীতি ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

আপডেট সময় ০৬:২৪:৩৪ অপরাহ্ন, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬