ঢাকা ০৫:৪২ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময় Logo মক্কার কাছে ড্রোন হামলার চেষ্টা, হুতিদের বিরুদ্ধে সৌদির কঠোর হুঁশিয়ারি Logo র‍্যাব বিলুপ্ত, নতুন নামে যাত্রা শুরু এসআরবির Logo মাদক-জুয়া থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে হবে: এমপি ফয়সল Logo দেশের সব উপজেলা ও ইউনিয়ন ভূমি অফিসে বায়োমেট্রিক হাজিরার নির্দেশ Logo মাধবপুরে স্কুলের সামনে মাছের আড়ত, দুর্ভোগে শিক্ষক-শিক্ষার্থীরা Logo বাহুবলের নিখোঁজ সিএনজি চালক তুহিনের মরদেহ নবীগঞ্জে উদ্ধার Logo হাইমচরে ডাক বিভাগের স্পিড পোস্ট সেবা, কম খরচে পাঠানো যাচ্ছে পার্সেল Logo গ্যাস-বিদ্যুৎ সংকটে ৭৮ শতাংশ নিটওয়্যার কারখানায় উৎপাদন ব্যাহত, কমেছে রপ্তানি আদেশ Logo টি-টোয়েন্টির অধিনায়কত্ব ছাড়ছেন নিগার সুলতানা

মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

মাধবপুর (হবিগঞ্জ) সংবাদদাতা: হবিগঞ্জের মাধবপুরে ২০২৬-২০২৭ অর্থবছরে রাজস্ব খাতের আওতায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি ও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৬ সেপ্টেম্বর) বেলা ১১টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে সোনাই নদী, উপজেলা পরিষদের পুকুর ও সহকারী কমিশনার (ভূমি) কার্যালয়ের পুকুরে পোনা মাছ অবমুক্ত করা হয়। কর্মসূচির উদ্বোধন করেন হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সল।
পরে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের আয়োজনে উপজেলার ১৪৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য এস এম ফয়সল।

সভায় এস এম ফয়সল বলেন, মাদকমুক্ত সমাজ গড়তে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি খেলাধুলায় সম্পৃক্ত করতে হবে। শিক্ষকরা মানুষ গড়ার কারিগর উল্লেখ করে তিনি বলেন, শিক্ষার্থীদের ভবিষ্যৎ গঠনে শিক্ষকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের বিভিন্ন প্রয়োজনে পাশে থাকার আশ্বাসও দেন তিনি।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মো. কবির হোসেন। প্রধান শিক্ষক ইসকান্দর মীর্জা ফারুকের সঞ্চালনায় বক্তব্য রাখেন মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা, শামসুর রহমান, সেলিনা আক্তার ও নূরজাহান আক্তারসহ অনেকে।

মতবিনিময় সভায় প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, বিদ্যালয়গুলোর বিভিন্ন সমস্যা এবং শিক্ষকদের দাবি ও প্রত্যাশা নিয়ে আলোচনা হয়। এ সময় শিক্ষকরা তাদের বিভিন্ন সমস্যার কথা সংসদ সদস্যের কাছে তুলে ধরেন। পরে আকস্মিকভাবে শ্রেণিকক্ষ ভেঙে পড়া রতনপুর উত্তর সরকারি প্রাথমিক বিদ্যালয় ও হরিশ্যামা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জন্য জরুরি ভিত্তিতে নির্মাণ করা শ্রেণিকক্ষ হস্তান্তর করা হয়। নতুন শ্রেণিকক্ষ পাওয়ায় বিদ্যালয় দুটির শিক্ষার্থীদের পাঠদান কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার সুযোগ সৃষ্টি হয়েছে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

মাধবপুরে পোনা মাছ অবমুক্ত, শিক্ষকদের সঙ্গে এমপি ফয়সলের মতবিনিময়

error:

আপডেট সময় ০৫:৪০:২৩ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬