ঢাকা ১১:৫৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ২১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয় Logo নবীগঞ্জে মুফতি আব্দুল কাইয়ুমকে সম্মাননা স্মারক প্রদান Logo লাখাইয়ে ইয়াবা বিক্রিতে বাধা, প্রতিবন্ধী যুবককে ছুরিকাঘাতের অভিযোগ Logo হবিগঞ্জ জেলার শ্রেষ্ঠ পুলিশ ফাঁড়ি ইনচার্জ নির্বাচিত হলেন ইকতিয়ার মিয়া Logo মাধবপুরে চুরির অভিযোগে অতিষ্ঠ গ্রামবাসীর হামলা, কয়েকটি বাড়ির মালামালে আগুন Logo হাইমচরে নতুন কুঁড়ি স্পোর্টসের দ্বিতীয় আসনের উদ্বোধন Logo হাইমচর মহাবিদ্যালয়ে ১০ দিনব্যাপী ভিডিপি মৌলিক প্রশিক্ষণ Logo ফেসবুকের আয় ও বন্ধুদের সহযোগিতায় অসহায় রাশিদার নতুন ঘর নির্মাণ করলেন শান্ত শাহ Logo লাখাই থানার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন শরীফ আহমেদ Logo দোয়ারাবাজারে নতুন কুঁড়ি স্পোর্টস সিজন-২-এর উদ্বোধন

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:
হবিগঞ্জের লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখে রাঢ়িশাল করাব উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লাখাই উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক হাসান। বিশেষ অতিথি ছিলেন লাখাই থানার অফিসার ইনচার্জ (ওসি) শরীফ আহমেদ। প্রধান বক্তা ছিলেন সাবেক মেম্বার আব্দুল মোতালিব খাঁন।

এ সময় হবিগঞ্জ জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক জাকারিয়া চৌধুরী রতন, লাখাই প্রেসক্লাবের সভাপতি বাহার উদ্দিন, উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক ইয়াকুব হাসান অন্তরসহ শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয়রা উপস্থিত ছিলেন।

বক্তারা ডেঙ্গু প্রতিরোধে বাড়িঘর ও আশপাশের পরিবেশ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা এবং জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণ ও আশপাশে পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

জনপ্রিয় সংবাদ

শিশুদের প্রতি নবীজির স্নেহ: আমাদের অনুকরণীয়

error:

লাখাইয়ে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান

আপডেট সময় ০২:১৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬