ঢাকা ১২:০৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক Logo মাধবপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রকে পাইপ দিয়ে মারধর, সাইকেল ছিনতাইয়ের অভিযোগ Logo মনতৈল হত্যা মামলায় আশরাফের নাম প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন Logo ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে হাইমচরে জামায়াতের পোস্টার বিতরণ Logo হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, মদ ও চোরাচালানি পণ্যসহ দুইজন আটক Logo মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’ Logo অপহরণের পর সিলেটের শাহপরান এলাকায় ফেলে রাখা হলো অষ্টম শ্রেণির ছাত্রকে Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন

মাধবপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রকে পাইপ দিয়ে মারধর, সাইকেল ছিনতাইয়ের অভিযোগ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুরে প্রাইভেট পড়া শেষে বাড়ি ফেরার পথে ষষ্ঠ শ্রেণির এক স্কুলছাত্রকে লোহার পাইপ দিয়ে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে। এ সময় তার ব্যবহৃত বাইসাইকেলটিও নিয়ে যাওয়ার অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) দুপুর আনুমানিক দেড়টার দিকে উপজেলার ধর্মঘর ইউনিয়নের সোয়াবই এলাকায় আলী আকবরের দোকানের সামনে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ভুক্তভোগী ছাত্রের মা খাদিজা বেগম (৩৯) বাদী হয়ে মাধবপুর থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগে অভিযুক্ত করা হয়েছে সোয়াবই গ্রামের সৌরভ মিয়া (২২) ও রফিকুল ইসলাম (৪২)-কে।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী ছাত্র ধর্মঘর ইউনিয়নের বঙ্গবীর উচ্চ বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। শুক্রবার দুপুরে শিক্ষকের কাছে প্রাইভেট পড়া শেষে বাইসাইকেলযোগে বাড়ি ফিরছিল সে। পথে আলী আকবরের দোকানের সামনে পৌঁছালে পূর্ববিরোধের জের ধরে অভিযুক্তরা তার পথরোধ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পরে তাকে সাইকেল থেকে নামিয়ে লোহার পাইপ দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয় বলে অভিযোগ করেন তার মা। এতে ছাত্রটির পিঠ, হাত, পা-সহ শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।

অভিযোগে আরও বলা হয়, ছাত্রটির চিৎকার শুনে স্থানীয় লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা ভুক্তভোগী ও তার পরিবারের সদস্যদের প্রাণনাশের হুমকি দেন। পরে প্রায় ১৪ হাজার টাকা মূল্যের বাইসাইকেলটি নিয়ে ঘটনাস্থল থেকে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।

পরে স্থানীয়রা আহত ছাত্রকে উদ্ধার করে মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তাকে চিকিৎসা দেওয়া হয়।

ভুক্তভোগীর মা খাদিজা বেগম বলেন, ছেলের চিকিৎসার কাজে ব্যস্ত থাকায় থানায় অভিযোগ দিতে কিছুটা দেরি হয়েছে। তিনি ঘটনার সুষ্ঠু তদন্ত, বিচার এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানান।

এ বিষয়ে মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দেওয়া হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগটি তদন্ত করে ঘটনার সত্যতা যাচাইয়ের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক

error:

মাধবপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রকে পাইপ দিয়ে মারধর, সাইকেল ছিনতাইয়ের অভিযোগ

আপডেট সময় ১১:০৭:৫৩ অপরাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬