
আফতাবুল ইসলাম মেহরাব, হাইমচর প্রতিনিধি:
১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে চাঁদপুরের হাইমচরে পোস্টার বিতরণ ও প্রচারণা কার্যক্রম পরিচালনা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখা।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকেলে হাইমচর সদর আলগী বাজারের বিভিন্ন এলাকায় এ প্রচারণা চালানো হয়। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী হাইমচর উপজেলা শাখার সেক্রেটারি মোহাম্মদ জসিম উদ্দিন বাহারসহ উপজেলার বিভিন্ন ওয়ার্ড ও ইউনিয়ন আমির-সেক্রেটারিরা। এছাড়া দক্ষিণ আলগী ইউনিয়ন আমির মোহাম্মদ হাফিজ আহমেদ উপস্থিত ছিলেন।
প্রচারণাকালে মোহাম্মদ জসিম উদ্দিন বাহার বলেন, গণভোটের গণরায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার এবং বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন করতে হবে। একই সঙ্গে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ঊর্ধ্বমুখী দাম নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং পুলিশ বাহিনীর নীতিমালা মূল্যায়নের দাবি জানান তিনি।
তিনি আরও বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে সব দলের ঐকমত্যের ভিত্তিতে সংস্কার ও বিচার কার্যক্রমের মাধ্যমে দেশ পরিচালনার প্রত্যাশা ছিল। তবে নির্বাচনের পর দেওয়া সংস্কার প্রস্তাবনা যথাযথভাবে বাস্তবায়িত হয়নি বলে তিনি দাবি করেন।
পোস্টার বিতরণ শেষে জামায়াতে ইসলামী ও ১১ দলীয় ঐক্যজোটের নেতাকর্মীরা হাইমচর সদর বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন। এ সময় তারা সাধারণ মানুষকে ঢাকা-চট্টগ্রাম লংমার্চে অংশ নেওয়ার আহ্বান জানান।
বাংলার খবর ডেস্ক : 

























