ঢাকা ০৪:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক Logo মাধবপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রকে পাইপ দিয়ে মারধর, সাইকেল ছিনতাইয়ের অভিযোগ Logo মনতৈল হত্যা মামলায় আশরাফের নাম প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন Logo ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে হাইমচরে জামায়াতের পোস্টার বিতরণ Logo হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, মদ ও চোরাচালানি পণ্যসহ দুইজন আটক Logo মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’ Logo অপহরণের পর সিলেটের শাহপরান এলাকায় ফেলে রাখা হলো অষ্টম শ্রেণির ছাত্রকে Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন

শতবর্ষী ঐতিহ্যবাহী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জোরালো দাবি

পারভেজ হাসান লাখাই প্রতিনিধি : হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ‘রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়’। প্রতিষ্ঠার পর থেকে শতাব্দিকাল ধরে অবহেলিত জনপদে শিক্ষার আলো ছড়িয়ে আসা এই প্রতিষ্ঠানটিকে দ্রুত সরকারি করার দাবি জানিয়েছেন বিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী, অভিভাবক এবং শিক্ষকবৃন্দ।

১৯২০ সালের পহেলা জানুয়ারি জুনিয়র স্কুল হিসেবে যাত্রা শুরু করে এই প্রতিষ্ঠানটি। পরবর্তীতে ১৯৩৩ সালে ‘মিডল ইস্ট ইংলিশ স্কুল’ এবং ১৯৪৭ সালে মাধ্যমিক বিদ্যালয়ে উন্নীত হয় (স্মারক নং-৭৭/২৬)। দীর্ঘ একশ বছরেরও বেশি সময় ধরে জ্ঞানের আলো বিতরণ করলেও ঐতিহ্যবাহী এই বিদ্যালয়টি এখনো সরকারি মর্যাদার বাইরে রয়ে গেছে।

বিদ্যালয়টিতে বর্তমানে প্রায় ১০০০ জন শিক্ষার্থী অধ্যয়ন করছে এবং তাদের পাঠদান ও প্রশাসনিক কার্যক্রম পরিচালনার জন্য ২৮ জন শিক্ষক-কর্মচারী নিয়োজিত রয়েছেন। সাধারণ শিক্ষার পাশাপাশি ২০২০ সাল থেকে বিদ্যালয়টিতে ভোকেশনাল কোর্স চালু করা হয়েছে, যা স্থানীয় শিক্ষার্থীদের কারিগরি শিক্ষায় দক্ষ করে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সম্প্রতি অনুষ্ঠিত এসএসসি পরীক্ষায় বিদ্যালয়টি থেকে ১০ জন শিক্ষার্থী জিপিএ-৫ অর্জন করেছে।

শিক্ষার্থীর সংখ্যা হাজার ছাড়িয়ে গেলেও সেই অনুপাতে শ্রেণিকক্ষের সংকট প্রকট আকার ধারণ করেছে। বর্তমান শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকদের দাবি, প্রতিষ্ঠানের স্বাভাবিক পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে অবিলম্বে ক্যাম্পাসে একটি চারতলা ভবন নির্মাণ অত্যন্ত জরুরি। শ্রেণিকক্ষের অভাবে বর্তমানে পাঠদান ব্যাহত হচ্ছে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক সীতেশ কুমার চন্দ বলেন, “আমাদের এই বিদ্যালয়টি লাখাই উপজেলার সবচেয়ে পুরাতন স্কুল। কিন্তু জায়গার সংকটের কারণে পাঠদান ব্যাহত হয়। বিদ্যালয়ে একটি চারতলা ভবন নির্মিত হলে শিক্ষার্থীরা সঠিকভাবে ক্লাস করার সুযোগ পাবে। যেহেতু এটি উপজেলার সবচেয়ে পুরোনো শিক্ষাপ্রতিষ্ঠান, তাই আমরা চাই লাখাইবাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে এই স্কুলটিকে অবিলম্বে সরকারি করা হোক।

স্থানীয় সচেতন মহল ও এলাকাবাসীর প্রত্যাশা, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ঐতিহ্যবাহী এই শিক্ষাপ্রতিষ্ঠানটির অবকাঠামোগত উন্নয়ন এবং সরকারিকরণের বিষয়টি গুরুত্বের সাথে বিবেচনা করবে।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক

error:

শতবর্ষী ঐতিহ্যবাহী রাঢিশাল করাব উচ্চ বিদ্যালয়কে সরকারিকরণের জোরালো দাবি

আপডেট সময় ০৬:০০:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬