ঢাকা ০৫:৩৩ পূর্বাহ্ন, শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক Logo মাধবপুরে প্রাইভেট পড়ে ফেরার পথে স্কুলছাত্রকে পাইপ দিয়ে মারধর, সাইকেল ছিনতাইয়ের অভিযোগ Logo মনতৈল হত্যা মামলায় আশরাফের নাম প্রত্যাহারের দাবিতে লাখাইয়ে মানববন্ধন Logo ১১ দলীয় ঐক্যজোটের ঢাকা-চট্টগ্রাম লংমার্চ উপলক্ষে হাইমচরে জামায়াতের পোস্টার বিতরণ Logo হবিগঞ্জে বিজিবির পৃথক অভিযানে অস্ত্র, মদ ও চোরাচালানি পণ্যসহ দুইজন আটক Logo মাধবপুরে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমীতে বর্ণাঢ্য র‌্যালি ‘সত্য-ন্যায় ও মানবতার প্রতিষ্ঠাই হোক জন্মাষ্টমীর অঙ্গীকার’ Logo অপহরণের পর সিলেটের শাহপরান এলাকায় ফেলে রাখা হলো অষ্টম শ্রেণির ছাত্রকে Logo আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলামকে মাধবপুরে ফুলেল শুভেচ্ছা Logo শতভাগ ছানিমুক্ত নোয়াপাড়া ইউনিয়ন গড়তে চক্ষু চিকিৎসা প্রশিক্ষণ কর্মশালা Logo শিক্ষক বদলি, রাস্তায় নামল শিক্ষার্থীরা আফসানাকে ফেরাতে মানববন্ধন

হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি

চাঁদপুরের হাইমচরে ৩০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মান্নান মাঝি (৪০) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে হাইমচর থানা পুলিশ। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তি চুরি ও মাদকসহ মোট সাতটি মামলার আসামি।

বুধবার (২ সেপ্টেম্বর) হাইমচর থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ শাহ্ আলম, পিপিএম-সেবার সার্বিক দিকনির্দেশনায় পিএসআই (নিঃ) সৌরভ দাশ, এএসআই (নিঃ) আবু হানিফ ও সঙ্গীয় ফোর্স অভিযান পরিচালনা করেন।

অভিযানে হাইমচর থানাধীন পূর্ব চরকৃষ্ণপুর এলাকার কালাচৌকিদার মোড় থেকে আলগী বাজারগামী বেড়িবাঁধের মুখ সংলগ্ন দোলা স্টোরের সামনে পাকা সড়ক থেকে মান্নান মাঝিকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করে পরিহিত প্যান্টের সামনের বাম পকেট থেকে ৩০ পিস কমলা রঙের ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

গ্রেপ্তার মান্নান মাঝি হাইমচর উপজেলার উত্তর আলগী (মাঝি বাড়ি), ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার বিরুদ্ধে চুরি ও মাদকসহ সাতটি মামলা রয়েছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়েছে।

এ ঘটনায় ৩ সেপ্টেম্বর হাইমচর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৩ এবং জিআর নম্বর-২২৯।

পরে ৩ সেপ্টেম্বর যথাযথ পুলিশ প্রহরায় গ্রেপ্তার ব্যক্তিকে আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে হাইমচর থানা পুলিশ।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

বাংলার খবর
জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বসতঘরের মাটি খুঁড়ে গাঁজা উদ্ধার, গৃহবধূ আটক

error:

হাইমচরে ৩০ পিস ইয়াবাসহ ৭ মামলার আসামি গ্রেপ্তার

আপডেট সময় ০৫:৫৫:২৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ সেপ্টেম্বর ২০২৬