ঢাকা ০৯:৪১ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা Logo ন্যাশনাল এডিটরস কাউন্সিলের সভাপতি শফিক রেহমান, সম্পাদক মাহমুদুর রহমান Logo এনএসআইয়ের সাবেক দুই কর্মকর্তার দেশত্যাগে নিষেধাজ্ঞা Logo সাগর–রুনি হত্যাকাণ্ডে সাংস্কৃতিক ব্যক্তিত্বের সংশ্লিষ্টতার সূত্র পাওয়ার দাবি চিফ প্রসিকিউটরের Logo ১ কোটি ১০ লাখ প্রাথমিক শিক্ষার্থী পাবে পুষ্টিকর খাবার, ঝরে পড়া ঠেকাতে বড় উদ্যোগ Logo সীমান্তে চোরাচালান ও হত্যা বন্ধে বিজিবিকে আরও কার্যকর পদক্ষেপের আহ্বান রাষ্ট্রপতির Logo গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ Logo মার্কিন হামলার মধ্যেই ইরানে ৩.৮ মাত্রার ভূমিকম্প, হতাহত নেই Logo সীমান্ত পেরিয়ে ভারতে গিয়ে ছররা গুলিতে বাংলাদেশি কিশোর নিহত Logo বাহুবলে হত্যা মামলার আসামিদের বাড়িঘরে হামলা-ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

রাজধানীর গেন্ডারিয়ায় সন্ত্রাসীদের এলোপাতাড়ি গুলিতে নারীসহ তিনজন গুলিবিদ্ধ হয়েছেন। রোববার (৩০ আগস্ট) সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেক এলাকায় একটি অফিসের কাছে এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধরা হলেন চা দোকানি আলমগীর (৩৩), পথচারী সিয়াম (১৮) ও আশা আক্তার (২০)। তাদের মধ্যে সিয়ামের বুকের বাম পাশে, আলমগীরের মাথায় এবং আশা আক্তারের ডান পায়ে গুলি লেগেছে।

ঘটনার পর স্থানীয়রা আহত তিনজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তারা হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

আহত সিয়াম জানান, তিনি যাত্রাবাড়ী এলাকায় একটি হোটেলে কাজ করেন। সন্ধ্যায় গেন্ডারিয়ার মুন্সিরটেকে নিজের ফুফার চায়ের দোকানে এসেছিলেন। হঠাৎ রাস্তায় মারামারি শুরু হলে তিনি দোকানের শাটার বন্ধ করার চেষ্টা করছিলেন। এ সময় একটি গুলি এসে তার বুকের বাম পাশে কাঁধের দিকে লাগে।

আহত আলমগীরের স্ত্রী জান্নাতি আক্তার জানান, তার স্বামী ওই এলাকায় চায়ের দোকান করেন। সন্ধ্যায় দোকানের সামনে মারামারি ও গোলাগুলি শুরু হলে তিনি দোকানের ভেতরে অবস্থান করছিলেন। সেখানেই তার কপালের মাঝ বরাবর গুলি লাগে।

অন্যদিকে আহত আশা আক্তার জানান, তিনি ওই এলাকাতেই থাকেন। সন্ধ্যায় রাস্তা দিয়ে যাওয়ার সময় মারামারির মধ্যে পড়ে যান তিনি। এ সময় তার ডান পায়ের রানে গুলি লাগে। তবে কারা গোলাগুলি করছিল, সে বিষয়ে তিনি কিছু জানাতে পারেননি।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গুলিবিদ্ধ তিনজনকে হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। বিষয়টি সংশ্লিষ্ট থানাকে জানানো হয়েছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন স্থানীয়রা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নবম জাতীয় পে-স্কেল মন্ত্রিসভায় অনুমোদন, সর্বোচ্চ বেতন ১ লাখ ৫৬ হাজার টাকা

error:

গেন্ডারিয়ায় এলোপাতাড়ি গুলিতে নারীসহ ৩ জন গুলিবিদ্ধ

আপডেট সময় ০৯:০৪:৪৫ অপরাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬