ঢাকা ১০:৩৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ Logo পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ Logo হবিগঞ্জের রঘুনন্দন বনাঞ্চল এলাকায় রাতের আধারে অবাধে বালু উওোলন ও গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ বনদস্যুরা Logo আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে বদলে গেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ Logo জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ Logo মন্ত্রীর সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের একান্ত সাক্ষাৎ, মাধবপুর-চুনারুঘাটের সড়ক-সেতু উন্নয়নের দাবি Logo পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী Logo শুরুটা যেভাবে, আজ সাংবাদিকতায় মেহেরাব Logo হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Logo মতপ্রকাশে ভয়, অনলাইনে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা

পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪

হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জের মাধবপুরে একটি পিকআপে তল্লাশি চালিয়ে ৫৫ কেজি গাঁজা উদ্ধার করেছে র‍্যাব-৯। এ সময় মাদক পরিবহনের অভিযোগে চার ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। একই সঙ্গে মাদক পরিবহনে ব্যবহৃত পিকআপটিও জব্দ করা হয়।
শনিবার (২৯ আগস্ট) ভোরে উপজেলার জগদীশপুর বাজারসংলগ্ন পাকা সড়কে চেকপোস্ট বসিয়ে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার বড়াইকান্দি কাজিরখোলা এলাকার বাচ্চু (৩৭) ও জাবেদ মিয়া (২৩), সুনামগঞ্জ সদর উপজেলার কুমড়িআইল এলাকার বদরুল ইসলাম (৩৮) এবং মৌলভীবাজারের নরিয়া এলাকার খলিল আহমেদ (২১)।
র‍্যাব-৯ জানায়, শনিবার ভোর ৩টা ৫৫ মিনিটে গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, হলুদ ও নীল রঙের একটি পিকআপে করে কয়েকজন ব্যক্তি মাদক নিয়ে মাধবপুরের তেমুনিয়া এলাকার দিকে যাচ্ছেন। এ তথ্যের ভিত্তিতে র‍্যাব সদস্যরা ভোর ৪টা ২৫ মিনিটে জগদীশপুর বাজারসংলগ্ন সড়কে চেকপোস্ট স্থাপন করেন।
চেকপোস্টে পিকআপটি থামানোর সংকেত দিলে র‍্যাবের উপস্থিতি টের পেয়ে গাড়িতে থাকা চার ব্যক্তি নেমে পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পিকআপে গাঁজা থাকার কথা স্বীকার করেন বলে জানিয়েছে র‍্যাব।
পরে তাদের দেখানো মতে পিকআপের বডির ভেতরে থাকা ছয়টি প্লাস্টিকের বস্তায় তল্লাশি চালানো হয়। এ সময় নীল পলিথিন ও খাকি রঙের স্কচটেপ দিয়ে মোড়ানো অবস্থায় মোট ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
র‍্যাবের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানিয়েছেন, তারা পরস্পর যোগসাজশে সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করতেন।
র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের এবং জব্দ করা আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

error:

পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪

আপডেট সময় ০৯:৪৮:২৫ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬