
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
নদী, খাল, জলাশয় ও পরিবেশ সুরক্ষায় কাজ করা জাতীয় পরিবেশবাদী ও সামাজিক সংগঠন ‘নোঙর’ ট্রাস্টের হবিগঞ্জ জেলা শাখার পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। সম্প্রতি সংগঠনটির কেন্দ্রীয় কমিটি ২১ সদস্যবিশিষ্ট এ কমিটির অনুমোদন দেয়।
অনুমোদিত কমিটিতে মোহাম্মদ ফজলুল কাদিরকে আহ্বায়ক করা হয়েছে। যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন আবুল বাশার জুমন, মো. ফখরুল আনাম ও মো. কাওসার আনসারী। সদস্য সচিব হয়েছেন মো. ফজলে রাব্বি।
কমিটির সদস্য হিসেবে রয়েছেন ইঞ্জি. সুলাইমান চৌধুরী, আবু তাহেরী সুমন, মইনুল হোসেন আখঞ্জি, সৈয়দ সুলতানুল আরেফিন টিপু, খলিলুর রহমান মাসুম, মো. ফরহাদ চৌধুরী, আফছার আহমেদ জুয়েল, মো. মারুফ মিয়া, মো. সিজিল মিয়া, এস.এম. সাজেদুল ইসলাম, শাহ মো. মুবিন, মো. রাব্বি আহমেদ চৌধুরী, পারভেজ, মো. রবিউল হোসেন রবি এবং তালুকদার আবু তালহা।
নতুন কমিটি হবিগঞ্জ জেলার নদ-নদী ও জলাশয় রক্ষা, পরিবেশ দূষণ রোধ এবং সাধারণ মানুষের মধ্যে পরিবেশ বিষয়ে সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।
বাংলার খবর ডেস্ক : 




















