ঢাকা ০৮:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬, ১৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক Logo চুনারুঘাটে গ্রামীণ ব্যাংক কর্মকর্তার বাড়িতে ডাকাতি, লুট প্রায় ১৫ লাখ টাকার মালামাল Logo মাধবপুরে শিক্ষা অফিসার জাকিরুল হাসানের বিদায় সংবর্ধনা Logo নতুন দায়িত্বে উপদেষ্টা জহির উদ্দিন স্বপন Logo সোনাই নদীতে লাকড়ি সংগ্রহ করতে গিয়ে স্রোতে ভেসে নিখোঁজ আব্দুল মন্নান Logo কোরিয়ার আদালতে ২৪৩ শিক্ষার্থীর টাকা ফেরতের দাবি Logo লাখাইয়ে পানিতে তলিয়ে থাকা ঝুঁকিপূর্ণ রাস্তা দিয়ে যাতায়াত, দুর্ভোগে শিক্ষার্থীরা Logo মাধবপুরে বেওয়ারিশ কুকুরের উপদ্রব, বাড়ছে জনমনে আতঙ্ক Logo অসহায় বৃদ্ধা আলতামন বেগমের পাশে দাঁড়াবে কে? Logo হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

আফতাবুল ইসলাম মেহেরাব, হাইমচর প্রতিনিধি:

চাঁদপুরের হাইমচর উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর উদ্যোগে ওয়ার্ড ও ইউনিট পর্যায়ের সভাপতি-সেক্রেটারি এবং দায়িত্বশীল কর্মীদের নিয়ে গুরুত্বপূর্ণ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৮ আগস্ট) সকাল সাড়ে ৬টা থেকে সকাল ১০টা পর্যন্ত এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সম্মেলনে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা জামায়াতে ইসলামীর সহ-সেক্রেটারি হারুন অর রশিদ। তিনি দায়িত্বশীল ও কর্মীদের উদ্দেশে ব্যাপক দাওয়াতি কার্যক্রম পরিচালনার আহ্বান জানান। একই সঙ্গে সংগঠনের কার্যক্রমকে আরও শক্তিশালী ও সুসংগঠিত করতে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।

সম্মেলনে সংগঠনের সাংগঠনিক কার্যক্রম, তৃণমূল পর্যায়ে দাওয়াতি কাজের প্রসার এবং ইসলামী মূল্যবোধের ভিত্তিতে সমাজ গঠনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

বক্তারা বলেন, মানুষের মাঝে ইসলামের আদর্শ, নৈতিকতা ও মানবিক মূল্যবোধ পৌঁছে দিতে তৃণমূল পর্যায়ে দাওয়াতি কার্যক্রম আরও জোরদার করতে হবে। সমাজের মানুষের কাছে ইসলামের শান্তি, ন্যায়, মানবিকতা ও কল্যাণের বার্তা পৌঁছে দেওয়ার লক্ষ্যে দায়িত্বশীল ও কর্মীদের আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানানো হয়।

সম্মেলনে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর হাইমচর উপজেলা আমীর আবুল হোসেন। এছাড়াও উপজেলার বিভিন্ন ইউনিয়নের আমীর এবং বিভিন্ন ওয়ার্ডের সভাপতি-সেক্রেটারিসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ও কর্মীরা উপস্থিত ছিলেন।

সম্মেলনে সাংগঠনিক কার্যক্রমকে তৃণমূল পর্যায়ে আরও গতিশীল করার পাশাপাশি ইসলামী মূল্যবোধ ও সমাজকল্যাণমূলক কার্যক্রমে ঐক্যবদ্ধভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

নোয়াপাড়ায় সৈয়দ জাবেদের সমর্থনে নারীদের উঠান বৈঠক

error:

হাইমচরে জামায়াতের ওয়ার্ড ও ইউনিট সভাপতি-সেক্রেটারিদের সম্মেলন

আপডেট সময় ১১:১০:৫৩ পূর্বাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০২৬