ঢাকা ০৭:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি Logo মাধবপুরের ৭৭ স্কুলে প্রধান শিক্ষক নেই, ৬৪ সহকারী শিক্ষকের পদও শূন্য Logo দক্ষিণ করাব পীতবসন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত নাজমুল হক সুমন Logo পুলিশের ১৪ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি ও পদায়ন Logo সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির Logo লাখাইয়ে জমি নিয়ে দুই ভাইয়ের সংঘর্ষে ভাতিজা নিহত, হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন সাংবাদিক হামিদুর রহমান Logo মাধবপুরে ৩৬১ বোতল এসকাফ সিরাপ, ৬ কেজি গাঁজা ও বিদেশি মদ উদ্ধার Logo ত্রয়োদশ জাতীয় সংসদের তৃতীয় অধিবেশন বসছে আজ Logo মাধবপুরে বুল্লা-ছাতিয়াইন সড়কে ১ হাজার তালের বীজ রোপণ

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

বাংলার খবর ডেস্ক
বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদকে ২০১৫ সালে গুমের অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক র‍্যাব কর্মকর্তা জিয়াউল আহসানকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে সাবেক এই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে হাজির করা হয়। এর আগে গত ১০ আগস্ট প্রসিকিউশনের আবেদনের পর ট্রাইব্যুনাল তাকে হাজির করার নির্দেশ দিয়েছিল। এ মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর জন্য প্রসিকিউশনের পক্ষ থেকে আবেদন করা হবে বলে জানা গেছে।
গত বছর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের কার্যালয়ে সালাহউদ্দিন আহমদকে গুমের ঘটনায় অভিযোগ দাখিল করা হয়। অভিযোগে জিয়াউল আহসান ছাড়াও ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান, পুলিশের সাবেক দুই আইজিপি বেনজীর আহমেদ ও এ কে এম শহীদুল হক, সাবেক ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া, সাবেক এসবি প্রধান মনিরুল ইসলামসহ অজ্ঞাত আরও কয়েকজনের নাম উল্লেখ করা হয়।
অভিযোগ অনুযায়ী, ২০১৫ সালের ১০ মার্চ রাতে রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে কয়েকজন ব্যক্তি সালাহউদ্দিন আহমদকে তুলে নিয়ে যান। তার স্ত্রী হাসিনা আহমদ সে সময় এ অভিযোগ করেন। ঘটনার সময় সালাহউদ্দিন আহমদ বিএনপির যুগ্ম মহাসচিবের দায়িত্ব পালন করছিলেন।
২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর ১১ আগস্ট দেশে ফেরেন সালাহউদ্দিন আহমদ।
এদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় সাবেক মন্ত্রী দীপু মনি, আমির হোসেন আমুসহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাবেক ১০ মন্ত্রী-এমপিকেও ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।
অন্যদিকে, ২০১৩ সালে হাফেজ জাকিরকে গুমের অভিযোগে র‍্যাব-১-এর সাবেক অধিনায়ক আব্দুল্লাহ আল মোমেনকেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আপিল বিভাগে নতুন বিচারপতি মো. হাবিবুল গনি

error:

সালাহউদ্দিন আহমদকে গুমের মামলায় জিয়াউলকে ট্রাইব্যুনালে হাজির

আপডেট সময় ০৫:১৪:২৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬