ঢাকা ১২:৫৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo শিক্ষার্থীদের কাছ থেকে বছরে সাড়ে ৮৫ লাখ টাকা নিয়ে লোকাল ট্রিপ দিচ্ছে বৃন্দাবন কলেজের বাস! Logo জেনে রাখুন: লাখাই হাসপাতালে সাপে কাটার অ্যান্টিভেনম মজুদ, চিকিৎসা সম্পূর্ণ বিনামূল্যে Logo বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ৫ দিনের কর্মসূচি ঘোষণা Logo কুমিল্লায় সংবাদ সংগ্রহে গিয়ে হামলার শিকার তিন সাংবাদিক, অভিযুক্তকে ধরতে পুলিশের অভিযান Logo পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়ায় রক্তক্ষয়ী সংঘর্ষ, আহত ২৫ Logo পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আন্দিউড়ায় জশনে জুলুস ও বর্ণাঢ্য র‍্যালি Logo ভাইয়ের বিরুদ্ধে ভাইয়ের জমি দখলের অভিযোগ, লাখাইয়ে হামলায় বৃদ্ধ বাবাসহ আহত ৩ Logo ঢাকায় চালু হচ্ছে দক্ষিণ কোরিয়ার ভিসা আবেদন কেন্দ্র, ২ সেপ্টেম্বর থেকে নতুন নিয়ম Logo মাধবপুরে আহলে সুন্নাত ওয়াল জামাতের ঈদে মিলাদুন্নবী ও বর্ণাঢ্য জশনে জুলুস Logo চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

শিক্ষার্থীদের কাছ থেকে বছরে সাড়ে ৮৫ লাখ টাকা নিয়ে লোকাল ট্রিপ দিচ্ছে বৃন্দাবন কলেজের বাস!

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি
হবিগঞ্জের ঐতিহ্যবাহী বৃন্দাবন সরকারি কলেজের শিক্ষার্থীদের কাছ থেকে পরিবহন খাতে বছরে প্রায় ৮৫ লাখ ৭১ হাজার ৬০০ টাকা আদায় করা হলেও কলেজের বাস বাণিজ্যিকভাবে বা লোকাল ট্রিপে চালানোর অভিযোগ উঠেছে। এ ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভ ও প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
গত ২৬ আগস্ট রাত পৌনে ৯টার দিকে লাখাই উপজেলার বুল্লা বাজার এলাকায় হবিগঞ্জ বৃন্দাবন সরকারি কলেজের একটি বাসে সাধারণ যাত্রীদের ওঠানামা করতে দেখা যায়। সরকারি কলেজের শিক্ষার্থীদের পরিবহনের জন্য ব্যবহৃত বাসে সাধারণ যাত্রী পরিবহনের এমন দৃশ্য স্থানীয়দের পাশাপাশি শিক্ষার্থীদের মাঝেও নানা প্রশ্নের জন্ম দিয়েছে।
শিক্ষার্থীদের অভিযোগ, প্রতি বছর তাদের কাছ থেকে বাস ও পরিবহন ফি বাবদ লাখ লাখ টাকা আদায় করা হয়। তাদের যাতায়াতের সুবিধা নিশ্চিত করা এবং পরিবহনসেবার মান বজায় রাখার উদ্দেশ্যেই এই অর্থ নেওয়া হলেও কলেজের বাসটিকে নিয়মবহির্ভূতভাবে লোকাল রুটে বাণিজ্যিক বাস হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ তাদের।
তাদের ভাষ্য, শিক্ষার্থীদের কষ্টার্জিত অর্থে পরিচালিত বা রক্ষণাবেক্ষণ করা কলেজবাস এভাবে সাধারণ যাত্রী পরিবহনে ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। শিক্ষার্থীদের স্বার্থে ব্যবহারের জন্য নির্ধারিত বাস লোকাল ট্রিপে চালানোর অভিযোগে তারা ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন।
সাধারণ শিক্ষার্থীরা বলেন, তাদের কাছ থেকে পরিবহন খাতে সংগৃহীত বিপুল অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করতে হবে। পাশাপাশি সরকারি কলেজের বাস লোকাল ট্রিপে ব্যবহারের অভিযোগ তদন্ত করে এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন তারা।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

শিক্ষার্থীদের কাছ থেকে বছরে সাড়ে ৮৫ লাখ টাকা নিয়ে লোকাল ট্রিপ দিচ্ছে বৃন্দাবন কলেজের বাস!

error:

আপডেট সময় ১২:৪৬:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬