
পারভেজ হাসান লাখাই প্রতিনিধি:
লাখাই উপজেলার মুড়াকরি ইউনিয়নে ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। গতকাল শুক্রবার (২১ আগস্ট) রাতে উপজেলার মুড়াকরি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ব্যক্তি হলেন—মুড়াকরি পূর্বপাড়ার অনুমিয়া মিয়ার ছেলে মো. আবদাল মিয়া (৪৪)।
পুলিশ সূত্রে জানা যায়, লাখাই থানার এসআই মো. আবু কাউসার ও এএসআই ওয়াসিম সঙ্গীয় ফোর্সসহ ওয়ারেন্ট তামিল বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে মুড়াকরি মহাসংকীর্তন মন্দিরের সামনে মাঠের পূর্বপার্শ্বে অবস্থিত একটি ডোবার পাশ থেকে তাকে আটক করা হয়।
আটক আবদাল মিয়া লাখাই থানার জিআর-৭৯/২৩ এবং ১৫/৭/২০২৩ তারিখের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ৩৬(১) এর ১০(ক) ধারার মামলার ১ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ৭ দিনের কারাদণ্ডপ্রাপ্ত পলাতক ওয়ারেন্টভুক্ত আসামি।
মাদকের বিরুদ্ধে পুলিশের এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানা গেছে। সমাজ থেকে মাদক নির্মূল করতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি যুবসমাজকে বাঁচাতে সকলকে সচেতন হওয়ার আহ্বান জানানো হচ্ছে।
মাদককে না বলুন। মাদক পরিহার করুন। সুন্দর সমাজ গড়ে তুলুন।
বাংলার খবর ডেস্ক : 
























