
হবিগঞ্জ প্রতিনিধি:
হবিগঞ্জের চুনারুঘাটে পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ রাসেল মিয়া (৪২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।
বৃহস্পতিবার (২০ আগস্ট) চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলামের দিকনির্দেশনায় থানার একটি অভিযানিক দল থানা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ১২ কেজি গাঁজাসহ রাসেল মিয়াকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার রাসেল মিয়া চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়নের কেদারাকোর্ট গ্রামের আব্দুল হকের ছেলে।
পুলিশ জানায়, অভিযানকালে রাসেল মিয়ার সঙ্গে থাকা আরও দুই সহযোগী পুলিশের উপস্থিতি টের পেয়ে কৌশলে পালিয়ে যায়। তাদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
এ ঘটনায় চুনারুঘাট থানার এসআই মো. সুমন মিয়া বাদী হয়ে গ্রেপ্তার ও পলাতক আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলাটি চুনারুঘাট থানার এফআইআর নং-৩৮(০৮)২০২৬, ধারা ৩৬(১) সারণির ১৯(খ)/৪১, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী রুজু করা হয়েছে।
এ বিষয়ে চুনারুঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, “মাদকের বিরুদ্ধে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। ১২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার দুই সহযোগী পালিয়ে যায়। পলাতকদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। মাদক ব্যবসা ও মাদক পাচারের সঙ্গে জড়িতদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না।”
গ্রেপ্তার রাসেল মিয়াকে আইনগত প্রক্রিয়া শেষে বিধি মোতাবেক আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলার খবর ডেস্ক : 
























