
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার ১৩ জন কর্মকর্তাকে বদলি ও পদায়ন করা হয়েছে। এর মধ্যে ১২ জনকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে এবং একজনকে নতুন কর্মস্থলে সংযুক্ত করা হয়েছে। বুধবার (১৯ আগস্ট) পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক প্রজ্ঞাপনে এই আদেশ দেওয়া হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার মোস্তাফিজুর রহমান ও এসবির অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান খানকে পুলিশ হেডকোয়ার্টার্সে টিআর পদে বদলি করা হয়েছে। এ ছাড়া নাদিয়া ফারজানাকে র্যাবে, আরিফা আশরাফ পিংকিকে ডিএমপির অতিরিক্ত উপ-কমিশনার, শাহিদুল ইসলামকে বান্দরবান সদর সার্কেলে এবং আবু তালেবকে পটুয়াখালীর কলাপাড়া সার্কেলে পদায়ন করা হয়েছে। পাশাপাশি র্যাব ও বিভিন্ন সার্কেলের বেশ কয়েকজন সহকারী পুলিশ সুপারকেও নতুন কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়েছে, বদলিকৃত কর্মকর্তাদের আগামী ২৯ আগস্টের মধ্যে এবং সংযুক্ত কর্মকর্তা খন্দকার রবিউল আরাফাতকে আগামী ২২ আগস্টের মধ্যে বর্তমান কর্মস্থলের দায়িত্বভার অর্পণ করে নতুন কর্মস্থলে যোগ দিতে হবে। অন্যথায় তাদের তাৎক্ষণিক অবমুক্ত (স্ট্যান্ড রিলিজ) হিসেবে গণ্য করা হবে।
বাংলার খবর ডেস্ক : 
























