
পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি, বাংলার খবর
হবিগঞ্জ জেলার লাখাই উপজেলার চিকনপুর নামক স্থানে অবস্থিত একটি সাধারণ সেতু এখন প্রকৃতিপ্রেমী ও ভ্রমণপিয়াসী মানুষের কাছে নতুন আকর্ষণ হয়ে উঠেছে। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে প্রচারের পর প্রতিদিন, বিশেষ করে সাপ্তাহিক ছুটির দিনে এবং বিকেল বেলা তরুণ-তরুণী ও স্থানীয় দর্শনার্থীদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যাচ্ছে।
চিকনপুর ব্রিজের নিচ দিয়ে বয়ে চলা নদী, দুপাশের জলমগ্ন পথ এবং গোধূলি লগ্নের অস্তগামী সূর্যের সোনালি আলো মন কেড়ে নিচ্ছে পর্যটকদের। অনেকে এখানে নদীর বুকে ডিঙি নৌকায় ঘুরে বেড়াচ্ছেন, গান গাইছেন কিংবা ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করছেন। পর্যাপ্ত নাগরিক সুবিধা না থাকা সত্ত্বেও প্রতিদিন বিপুল সংখ্যক প্রাইভেট কার, মাইক্রোবাস ও মোটরসাইকেল নিয়ে মানুষ এখানে ছুটে আসছেন। স্থানীয় বাসিন্দা ও পর্যটকদের দাবি, সরকারি ও স্থানীয় প্রশাসনের সঠিক পর্যবেক্ষণ ও পরিকল্পিত উদ্যোগ নেওয়া হলে এই স্থানটি হবিগঞ্জের অন্যতম সেরা পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠতে পারে।
বাংলার খবর ডেস্ক : 

























