ঢাকা ০৩:০৬ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬, ১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জ লাখাইয়ে তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০ Logo মাধবপুরের আন্দিউড়ায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা Logo রাষ্ট্রপতি নির্বাচনে বিএনপি প্রার্থী মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মনোনয়নপত্র বৈধ ঘোষণা Logo মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে মালদ্বীপ বিএনপির দোয়া ও আলোচনা সভা Logo মালদ্বীপে খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে বিএনপির দোয়া ও আলোচনা সভা Logo মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন Logo বিজয়নগরে ৯৫৮ বোতল ইস্কফ জব্দ করেছে বিজিবি Logo লাখাইয়ে সাপের কামড়ে ১৪ বছরের কিশোরীর মৃত্যু, অ্যান্টিভেনম না থাকায় ক্ষোভ Logo কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ Logo গাঁজা সেবন ও স্ত্রীকে প্রহারের অভিযোগে বাহুবলে যুবকের ৮ মাসের কারাদণ্ড

মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার:

‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে হবিগঞ্জের মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন করা হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে মাছের পোনা অবমুক্ত, বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১৬ আগস্ট) সকাল সাড়ে ১০টায় উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে কর্মসূচির উদ্বোধন করা হয়। পরে একটি বর্ণাঢ্য র‍্যালি মাধবপুর পৌরসভার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।

র‍্যালি শেষে উপজেলা পরিষদ হলরুমে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মেহেদি হাসানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি সৈয়দ মোহাম্মদ শাহজাহান।

সভায় বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মিঠুন সরকার, চেয়ারম্যান মো. মাহবুবুর রহমান সোহাগ, মাধবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি তোফাজ্জল হোসেন চৌধুরী, সাংবাদিক আলাউদ্দিন আল রনি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. কবির খান চৌধুরী, সিরাজুল ইসলাম তানজিল, সুকোমল দাস, ফারুক রানা প্রমুখ।

আলোচনা সভায় বক্তারা মাধবপুরের শিল্পকারখানাগুলোতে বর্জ্য ব্যবস্থাপনার জন্য কার্যকর ইটিপি (Effluent Treatment Plant) ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। একই সঙ্গে মাছের প্রজনন ও জলজ জীববৈচিত্র্য রক্ষায় কারেন্ট জাল ও চায়না দুয়ারি জালের ব্যবহার বন্ধে জাল ব্যবসায়ী ও সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বাড়ানোর আহ্বান জানান।

বক্তারা বলেন, মৎস্যসম্পদ দেশের অর্থনীতি ও মানুষের পুষ্টির অন্যতম গুরুত্বপূর্ণ উৎস। দেশীয় মাছের প্রজনন ও উৎপাদন বাড়াতে জলাশয় সংরক্ষণ এবং ক্ষতিকর জালের ব্যবহার বন্ধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জ লাখাইয়ে তেঘরিয়া গ্রামে দুপক্ষের সংঘর্ষ, আহত ১০

error:

মাধবপুরে জাতীয় মৎস্য পক্ষ ২০২৬ উদ্বোধন

আপডেট সময় ০১:১৫:৪৭ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬