ঢাকা ১১:৪২ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০ Logo গাঁজা সেবন ও স্ত্রীকে প্রহারের অভিযোগে বাহুবলে যুবকের ৮ মাসের কারাদণ্ড Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযানে ১৩৩ কেজি গাঁজা ও ১৮ বোতল ভারতীয় মদ জব্দ Logo মাধবপুরের অপরূপা মাধ্যমিক বালিকা বিদ্যায়তনের এডহক কমিটির সভাপতি অ্যাড. নিজাম খাঁন Logo নবীগঞ্জে এমবিবিএস পাস ছাড়াই ‘ডাক্তার’ পরিচয় দিয়ে চিকিৎসা, ৫০ হাজার টাকা জরিমানা Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে আগামী বুধবার থেকে Logo মাধবপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল Logo বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন Logo চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা

গাঁজা সেবন ও স্ত্রীকে প্রহারের অভিযোগে বাহুবলে যুবকের ৮ মাসের কারাদণ্ড

নাজমুল ইসলাম হৃদয়:

হবিগঞ্জের বাহুবলে গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ ও স্ত্রীকে প্রহারের অভিযোগে শাহ আলম আলী (৪৫) নামে এক ব্যক্তিকে মোবাইল কোর্টের মাধ্যমে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। একই সঙ্গে তাকে ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়েছে। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে তাকে আরও ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

শনিবার (১৫ আগস্ট) রাত ৯টার দিকে বাহুবল উপজেলার উত্তরসুর গ্রামে এ অভিযান পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন বাহুবল উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায়।

জানা যায়, উত্তরসুর গ্রামের শাহ আলম আলী গাঁজা সেবন করে উচ্ছৃঙ্খল আচরণ করছিলেন। একপর্যায়ে তিনি নিজ স্ত্রীকে প্রহার করেন। বিষয়টি প্রশাসনের নজরে এলে ঘটনাস্থলে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

পরে অভিযোগের সত্যতা ও অপরাধের ধরন বিবেচনায় শাহ আলম আলীকে ৮ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০০ টাকা অর্থদণ্ড দেওয়া হয়। জরিমানার অর্থ পরিশোধে ব্যর্থ হলে অতিরিক্ত ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ভোগ করতে হবে।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর আওতায় মাদক সেবন এবং নেশাগ্রস্ত অবস্থায় জনশান্তি বিনষ্ট বা বিরক্তিকর আচরণের বিরুদ্ধে শাস্তির বিধান রয়েছে। একই সঙ্গে আইনশৃঙ্খলা ও পারিবারিক নিরাপত্তা বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধেও প্রশাসন আইনানুগ ব্যবস্থা নিতে পারে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় জানান, মাদক সেবন, নেশাগ্রস্ত অবস্থায় উচ্ছৃঙ্খলতা এবং সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি বিঘ্নিত করে এমন কর্মকাণ্ডের বিরুদ্ধে আইন অনুযায়ী অভিযান ও ব্যবস্থা অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

কুষ্টিয়ায় জামায়াত-গণঅধিকার পরিষদ সংঘর্ষ, এমপি আমির হামজাসহ আহত ১০

error:

গাঁজা সেবন ও স্ত্রীকে প্রহারের অভিযোগে বাহুবলে যুবকের ৮ মাসের কারাদণ্ড

আপডেট সময় ১০:১৭:১০ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬