ঢাকা ০১:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩ Logo সাইবার হামলার ঝুঁকি এড়াতে সাময়িক বন্ধ এনআইডি সার্ভার Logo লাখাইয়ে তারেক আহমেদ হত্যা মামলার প্রধান আসামি সায়েল মিয়া গ্রেপ্তার Logo নাসিরনগরের ফান্দাউকে চেয়ারম্যান প্রার্থী মালেক শাহকে ঘিরে আলোচনা Logo হাইমচরে পল্টন ট্র্যাজেডি স্মরণে জামায়াতের আলোচনা সভা ও দোয়া মাহফিল Logo হাইমচরে মেম্বার প্রার্থী আবদুর রহমান পাটওয়ারীর উঠান বৈঠক Logo মনতলা কলেজে মাহবুব স্যারের প্রথম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা ও দোয়া মাহফিল Logo এলপি গ্যাসের দাম ৩০০ টাকা বাড়ানোর দাবি, বৃহস্পতিবার বিইআরসির গণশুনানি Logo লাখাইয়ে কীটনাশক দিয়ে সাড়ে ৪ কানি টমেটো ক্ষেত নষ্টের অভিযোগ, ক্ষতির মুখে কৃষক-শ্রমিক Logo পুষ্পমাল্য, সম্মাননা ও উপহারে সজ্জিত গাড়িতে বাড়ি ফিরলেন শিক্ষক তহুরা বেগম

নবীগঞ্জে এমবিবিএস পাস ছাড়াই ‘ডাক্তার’ পরিচয় দিয়ে চিকিৎসা, ৫০ হাজার টাকা জরিমানা

জালাল উদ্দিন লস্কর, স্টাফ রিপোর্টার, বাংলার খবর

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এমবিবিএস পাস না করেও নামের আগে ‘ডাক্তার’ পদবি ব্যবহার এবং মিথ্যা পেশাগত যোগ্যতা দেখিয়ে চিকিৎসাসেবা দেওয়ার অপরাধে কাজী দেলোয়ার আহমেদ নামের এক ব্যক্তিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান সূত্রে জানা যায়, কুরশা গ্রামের বাসিন্দা কাজী দেলোয়ার আহমেদ দীর্ঘদিন ধরে কোনো ধরনের নিবন্ধন ও বৈধ ডিগ্রি ছাড়াই নামের আগে ডাক্তার পদবি ব্যবহার করে আসছিলেন। পাশাপাশি তাঁর বিরুদ্ধে মেডিক্যাল বর্জ্যের সঠিক ব্যবস্থাপনা না করা এবং ফ্রিজে সংরক্ষণযোগ্য ওষুধ ভুলভাবে সংরক্ষণের অভিযোগও প্রমাণিত হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯-এর ৫২ ও ৫৩ ধারায় তাঁকে এই জরিমানা করা হয়। নবীগঞ্জ থানা পুলিশ ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রাশেদের সহযোগিতায় এই অভিযান পরিচালিত হয় এবং জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানান।

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে ১০৪ বোতল এসকাফ সিরাপ উদ্ধার, পলাতক ৩

error:

নবীগঞ্জে এমবিবিএস পাস ছাড়াই ‘ডাক্তার’ পরিচয় দিয়ে চিকিৎসা, ৫০ হাজার টাকা জরিমানা

আপডেট সময় ০৮:৪৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬