ঢাকা ০৮:৪৫ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে আগামী বুধবার থেকে Logo মাধবপুরে খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল Logo বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন Logo চৌমুহনী বাজার ব্যবসায়ী কমিটির নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা Logo গ্যাস সরবরাহ বেড়েছে, পুরোপুরি স্বাভাবিক হবে বুধবার থেকে Logo বিএনপির স্থায়ী কমিটির সদস্য হলেন ৪ নেতা Logo শিক্ষকদের আর অফিসে অফিসে ঘুরতে হবে না: প্রধানমন্ত্রী তারেক রহমান Logo গ্যাস সংকটে মাধবপুরে ৩ কিলোমিটার যানবাহনের দীর্ঘ লাইন, চরম ভোগান্তিতে চালক ও যাত্রীরা Logo প্রচণ্ড গরমে অতিষ্ঠ লাখাই উপজেলার জনজীবন, চরম দুর্ভোগে খেটে খাওয়া মানুষ

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন

দেশের চলমান লোডশেডিং পরিস্থিতি নিয়ে সাধারণ মানুষকে সচেতন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত আপডেট ও ভিডিও প্রকাশ করছিলেন মাদারীপুরের তরুণ সুমন হোসেন। তবে বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে দেওয়া এসব আপডেটের কারণে এবারই উল্টো বিপাকে পড়েছেন তিনি।

সুমন হোসেন বিদ্যুৎ বিভাগের লাইনম্যান গ্রেড-২ পদে মাদারীপুরের মিঠা পুকুর স্টেশনে কর্মরত। গত কয়েক দিন ধরে ‘বিদ্যুৎ প্রতিদিন’ নামের একটি ফেসবুক পেজের মাধ্যমে দেশের বিভিন্ন এলাকার বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে ভিডিও ও তথ্য প্রকাশ করছিলেন তিনি।

সুমনের দাবি, সাধারণ মানুষকে বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে ধারণা দেওয়ার পাশাপাশি লোডশেডিংকে কেন্দ্র করে যেন বিদ্যুৎ অফিসে হামলা বা ভাঙচুর না করা হয়, সে বিষয়েও মানুষকে সচেতন করাই ছিল তার উদ্দেশ্য।

তবে তার প্রকাশিত একটি ভিডিও বিভিন্নভাবে আলোচনায় আসার পর পরিস্থিতি জটিল হয়ে ওঠে। পরে নিজের ফেসবুক পোস্টে সুমন এ ঘটনায় দুঃখ প্রকাশ করেন এবং তার নিজের, পরিবারের ও কর্মস্থলের নিরাপত্তা নিয়ে উদ্বেগের কথা জানান।

পোস্টে সুমন বলেন, তিনি কখনোই ভাবেননি তার করা একটি ছোট ভিডিও এত বড় প্রভাব ফেলবে। তার উদ্দেশ্য ছিল লোডশেডিং পরিচালনার বিষয়ে সাধারণ মানুষকে বোঝানো এবং বিদ্যুৎ অফিসে হামলা থেকে কর্মীদের নিরাপদ রাখা।

তিনি আরও বলেন, কিছু গণমাধ্যমে তাকে নিয়ে এমনভাবে সংবাদ প্রকাশ করা হয়েছে, যার কারণে তিনি নিজেকে বড় ধরনের বিপদের মধ্যে মনে করছেন। এ ঘটনায় কাউকে দায়ী না করে নিজের ভুলের জন্য ক্ষমা চেয়েছেন তিনি।

সুমন তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছেও দুঃখ প্রকাশ করে জানিয়েছেন, বিষয়টি এত দূর গড়াবে তিনি বুঝতে পারেননি। ভবিষ্যতে বিদ্যুৎ সংক্রান্ত কোনো পোস্ট বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করবেন না বলেও প্রতিশ্রুতি দিয়েছেন।

শেষে নিজের ও পরিবারের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন সুমন হোসেন।

এদিকে, সুমনের সঙ্গে সরাসরি যোগাযোগ করে তার বর্তমান পরিস্থিতি সম্পর্কে বিস্তারিত জানা সম্ভব হয়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

চুনারুঘাটে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের ৬৪ নেতাকর্মীর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা

error:

বিদ্যুৎ পরিস্থিতির আপডেট দিয়ে বিপাকে মাদারীপুরের সুমন

আপডেট সময় ০৭:০৬:২৭ অপরাহ্ন, শনিবার, ১৫ অগাস্ট ২০২৬