
জালাল উদ্দিন লস্কর মাধবপুর প্রতিনিধি, বাংলার খবর
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় তীব্র গ্যাস সংকটের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের নোয়াপাড়া এলাকায় সিএনজি ফিলিং স্টেশনগুলোতে যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। শনিবার (১৫ আগস্ট) ভোর থেকে দুপুর পর্যন্ত আল-আমিন সিএনজি ফিলিং স্টেশনসহ সুশান ও সেমকো স্টেশনে গ্যাস নেওয়ার জন্য শত শত যানবাহনের প্রায় তিন থেকে পাঁচ কিলোমিটার দীর্ঘ লাইন দেখা যায়।
সরেজমিনে দেখা যায়, ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত গ্যাস না পেয়ে চালক ও যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। আল-আমিন ফিলিং স্টেশনের মালিক মো. বাবুল চৌধুরী জানান, জালালাবাদ গ্যাসের লাইনের আওতায় কিছু গ্যাস মিললেও তিতাস গ্যাসের লাইনাধীন স্টেশনগুলো গ্যাস না পাওয়ায় তাদের স্টেশনে অতিরিক্ত যানবাহনের চাপ পড়েছে। তিতাস গ্যাস কর্তৃপক্ষের এক কর্মকর্তা জানান, সামগ্রিক গ্যাস সরবরাহ সংকট কাটেনি। মহাসড়কে দীর্ঘ এই সারির কারণে যান চলাচলেও বিঘ্ন ঘটছে এবং যেকোনো সময় তীব্র যানজটের আশঙ্কা করছেন স্থানীয়রা। দ্রুত গ্যাস সরবরাহ স্বাভাবিক করার জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী চালকরা।
বাংলার খবর ডেস্ক : 





















