ঢাকা ১০:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে বুল্লা বাজারে র‍্যাবের অভিযান: ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি Logo লাখাইয়ে রায়হানের বাড়িতে বিয়ের দাবিতে প্রেমিকার অনশন, ‘বিয়ে না করলে এখানেই মরব’ Logo বানিয়াচংয়ে ফ্যামিলি কার্ডের নিয়োগ নিয়ে বিক্ষোভ, ইউএনও কার্যালয়ে ভাঙচুরের অভিযোগ Logo সিলেট বিভাগে ১৫ মামলার আসামি আন্তঃজেলা ডাকাত সর্দার কাজল গ্রেপ্তার Logo রাষ্ট্রপতি পদে মির্জা ফখরুলই বিএনপির প্রার্থী Logo ব্রাহ্মণবাড়িয়ায় বিয়ের দাবিতে প্রবাসীর বাড়িতে তরুণীর টানা ৬ দিন ধরে অনশন Logo এনআইডিতে জন্মতারিখ ও নাম সংশোধন সহজ করল নির্বাচন কমিশন Logo চৌমুহনী খুরশিদ হাই স্কুলে দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত Logo রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট Logo বর্ষার পানিতে তলিয়ে যায় লাখাইয়ের বটতলা বাজার, স্থানীয়দের কাছে ‘ছয় মাসী বাজার’

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

মাসউদুর রহমান রানা, বিশেষ সংবাদদাতা, বাংলার খবর

সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা এবং ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল স্থগিত চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) সুপ্রিম কোর্টের আইনজীবী মো. ইউনুছ আলী আকন্দ হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট আবেদনটি করেন। আগামী রোববার বিচারপতি খিজির আহমেদের নেতৃত্বাধীন বেঞ্চে রিটটির শুনানি হওয়ার কথা রয়েছে।

সংবিধানের ৭০ অনুচ্ছেদে কোনো সংসদ সদস্য দলের সিদ্ধান্তের বাইরে ভোট দিলে তার আসন শূন্য হওয়ার বিধান রয়েছে। এই বিধানের কারণে রাষ্ট্রপতি নির্বাচনে দলীয় এমপিদের স্বাধীনভাবে ভোট দেওয়া বা দলের সিদ্ধান্তের বাইরে অবস্থান নেওয়ার সুযোগ নেই—এই প্রেক্ষাপটে রিটকারী আইনগত চ্যালেঞ্জ জানিয়েছেন।

উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৩তম রাষ্ট্রপতি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময় আজ বৃহস্পতিবার (১৩ আগস্ট) বিকেল ৪টা পর্যন্ত। আগামী ১৬ আগস্ট মনোনয়নপত্র বাছাই এবং ১৮ আগস্ট প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ধার্য রয়েছে। ঘোষিত সময়সূচি অনুযায়ী আগামী ২০ আগস্ট জাতীয় সংসদ ভবনের অধিবেশন কক্ষে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। গত ২৪ জুলাই ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পর নির্বাচন কমিশন এই তফসিল ঘোষণা করে। এখন পর্যন্ত বিএনপি দুটি এবং ১১ দলীয় জোট একটি মনোনয়নপত্র সংগ্রহ করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে বুল্লা বাজারে র‍্যাবের অভিযান: ২০ কেজি গাঁজাসহ গ্রেফতার ৩ মাদক কারবারি

error:

রাষ্ট্রপতি নির্বাচনের তফসিল ও সংবিধানের ৭০ অনুচ্ছেদের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

আপডেট সময় ০২:২১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬