ঢাকা ০৫:৫৬ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা Logo মাধবপুরে ১২ শিক্ষাপ্রতিষ্ঠানে জিপিএ-৫ নেই Logo লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ Logo টাকার অভাবে চিকিৎসা সংকটে আগুনে পোড়া কিশোরী ইভা Logo এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ আজ, যেভাবে দেখবেন ফলাফল Logo সৌদিতে সোফা কারখানায় ভয়াবহ আগুন, ১৬ বাংলাদেশি নিহত Logo লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল Logo ১০০ টাকায় গরুর মাংস দিয়ে ভাত বিক্রেতা ‘ভাইরাল মিজান’ গ্রেপ্তার Logo প্রধানমন্ত্রীর কাছে হেফাজতে ইসলামের ৯ দফা দাবি পেশ Logo রাষ্ট্রপতি পদে বিএনপির মনোনয়ন পেলেন মির্জা ফখরুল

লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ

Oplus_16908288

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি: হবিগঞ্জের লাখাই উপজেলায় ফ্যামিলি কার্ড শুমারি-২০২৬-এর সুপারভাইজার পদে নির্বাচিতদের তালিকা প্রকাশের পর নিয়োগপ্রক্রিয়া ও মনোনীত ব্যক্তিদের রাজনৈতিক পরিচয় নিয়ে বিতর্ক দেখা দিয়েছে। তালিকায় বিগত সময়ে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন এমন কয়েকজনের নাম রয়েছে বলে অভিযোগ উঠেছে। এ নিয়ে স্থানীয় রাজনৈতিক ও সামাজিক মহলে ক্ষোভ ও আলোচনা-সমালোচনা চলছে।

প্রকাশিত তালিকা অনুযায়ী, করাব ইউনিয়ন থেকে সুপারভাইজার পদে নির্বাচিত হয়েছেন সিংহ গ্রামের আব্দুল হাইয়ের ছেলে মো. জাকির মিয়া। স্থানীয় কয়েকজনের দাবি, তিনি অতীতে সাবেক সংসদ সদস্য ও উপজেলা চেয়ারম্যানের ঘনিষ্ঠ হিসেবে পরিচিত ছিলেন এবং আওয়ামী লীগের বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে সক্রিয় ছিলেন। তবে এসব রাজনৈতিক সংশ্লিষ্টতার বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

ফলাফল প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে জাকির মিয়ার রাজনৈতিক কর্মকাণ্ডের দাবি করে বিভিন্ন ছবি ছড়িয়ে পড়েছে। এসব ছবি ও দাবির সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি।

এদিকে লাখাই ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মতিউর রহমানের ছেলে তারেক মিয়াও সুপারভাইজার পদে নির্বাচিত হয়েছেন বলে স্থানীয়ভাবে অভিযোগ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ, কয়েকটি ইউনিয়নে আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার অভিযোগ রয়েছে এমন ব্যক্তিদের সুপারভাইজার পদে নির্বাচিত করা হয়েছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও অনেকে ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয় সচেতন মহল ও বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের দাবি, ফ্যামিলি কার্ড শুমারির মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমে রাজনৈতিক পরিচয়ের ঊর্ধ্বে উঠে যোগ্য ও নিরপেক্ষ ব্যক্তিদের নির্বাচন করা প্রয়োজন। তারা অভিযোগগুলো যাচাই করে বিতর্কিত ব্যক্তিদের বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া এবং নিয়োগপ্রক্রিয়া পুনর্মূল্যায়নের দাবি জানিয়েছেন।

তবে সুপারভাইজার নির্বাচন কীভাবে করা হয়েছে, নির্বাচিতদের যোগ্যতা যাচাইয়ের ক্ষেত্রে কী কী মানদণ্ড অনুসরণ করা হয়েছে এবং রাজনৈতিক সংশ্লিষ্টতার অভিযোগের বিষয়ে লাখাই উপজেলা প্রশাসনের আনুষ্ঠানিক বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

দাখিলে মাধবপুর উপজেলা সেরা কমলপুর হযরত শাহজালাল (রহ.) আলিম মাদ্রাসা

error:

লাখাইয়ে ফ্যামিলি কার্ড শুমারি সুপারভাইজার নির্বাচন নিয়ে বিতর্ক, রাজনৈতিক পরিচয় ঘিরে ক্ষোভ

আপডেট সময় ০৪:৩৮:২১ অপরাহ্ন, সোমবার, ১০ অগাস্ট ২০২৬