ঢাকা ১০:১৬ অপরাহ্ন, রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ২৫ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :

লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই প্রেসক্লাবের সহ-সভাপতি মহিউদ্দিন আহমেদ রিপনের পিতা সদ্য প্রয়াত আলহাজ্ব মো. ধলাই মিয়ার স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

লাখাই প্রেসক্লাবের আয়োজনে রোববার (৯ আগস্ট) বিকেল ৩টায় উপজেলার বুল্লা বাজারস্থ শাহ বায়েজিদ (রহ.) ইসলামিক একাডেমি প্রাঙ্গণে এ স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

লাখাই প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব মো. বাহার উদ্দিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক বিল্লাল আহমেদের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তারা মরহুম ধলাই মিয়ার সমাজসেবামূলক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।

অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি ও বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে বক্তব্য দেন লাখাই উপজেলা বিএনপির সদস্য আব্দাল ওয়েদুদ তালুকদার আব্দাল, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও বুল্লা সিংহগ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি ফজলে রাব্বী, বুল্লা বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান সুনাই এবং ৫ নম্বর করাব ইউপি বিএনপির সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ফারুক আহমেদ।

এছাড়াও লাখাই প্রেসক্লাবের পক্ষে বক্তব্য দেন সহ-সভাপতি এম এ ওহেদ, সহ-সভাপতি মহসিন সাদেক, সাংগঠনিক সম্পাদক পারভেজ হাসান, সাংবাদিক কামরুল ইসলাম সুজন এবং ছাত্রনেতা রবিউল ইসলাম রবিসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন মুফতি তাফাজ্জুল হক। আলোচনা সভা শেষে মরহুম আলহাজ্ব মো. ধলাই মিয়ার বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাই প্রেসক্লাবের উদ্যোগে ধলাই মিয়ার স্মরণসভা ও দোয়া মাহফিল

error:

আপডেট সময় ১০:১৫:১৯ অপরাহ্ন, রবিবার, ৯ অগাস্ট ২০২৬