ঢাকা ০৭:৪৬ অপরাহ্ন, শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ২,৫৮৫ ইয়াবা উদ্ধার Logo মাধবপুরে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ইয়াবা উদ্ধার Logo এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি Logo রেকর্ড দামে চা বিক্রি: উৎপাদন ও আয়ে এনটিসির নতুন মাইলফলক Logo ইনসেনটিভ কোচিং সেন্টারে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা Logo মাধবপুরে ৫৫ বিজিবির পৃথক অভিযানে কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ Logo সৈয়দ মোঃ ফয়সল: উন্নয়ন, সততা ও গণমানুষের আস্থার প্রতীক Logo রেশন-তলবের দাবিতে নোয়াপাড়া চা বাগানে শ্রমিক কর্মবিরতি, স্থবির উৎপাদন Logo ডেপুটি রেঞ্জারের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে মানববন্ধন Logo নাটোরে হুইপ দুলুকে গুলির চেষ্টা, পিস্তলসহ যুবক আটক

এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি :

হবিগঞ্জ-৪ (মাধবপুর-চুনারুঘাট) আসনের সংসদ সদস্য এস এম ফয়সলকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভুয়া আইডি ব্যবহার করে মিথ্যা, বানোয়াট ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় মাধবপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন মাধবপুর উপজেলা জাসাসের সাবেক আহ্বায়ক কায়েস আহমেদ সালমান।

শুক্রবার (৭ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে মাধবপুর থানায় করা জিডিতে কায়েস আহমেদ সালমান অভিযোগ করেন, ‘মো. জীবন হোসেন’ ও ‘আমি এক দেশপ্রেমিক’সহ কয়েকটি ফেসবুক আইডি থেকে এস এম ফয়সল এমপিকে নিয়ে বিভিন্ন ধরনের মানহানিকর, মিথ্যা ও বিভ্রান্তিকর পোস্ট ও তথ্য প্রচার করা হচ্ছে।

জিডিতে তিনি উল্লেখ করেন, এসব ফেসবুক আইডির মাধ্যমে বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ায় সাধারণ মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হচ্ছে। একই সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করার আশঙ্কাও রয়েছে।

এ ঘটনায় অভিযোগকারী সংশ্লিষ্ট ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য পুলিশের কাছে আবেদন জানিয়েছেন।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা জিডিটি আমলে নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানার এসআই মো. পাভেল আহমেদকে নির্দেশ দিয়েছেন বলে জিডির নথিতে উল্লেখ রয়েছে।

এ বিষয়ে অভিযোগে উল্লিখিত ফেসবুক আইডিগুলোর ব্যবহারকারীদের পরিচয় কিংবা তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

হবিগঞ্জে ৫৫ বিজিবির অভিযান: ৮ ভারতীয় গরু, ১০ কেজি গাঁজা ও ২,৫৮৫ ইয়াবা উদ্ধার

error:

এমপি ফয়সলকে নিয়ে ফেসবুকে অপপ্রচারের অভিযোগ, মাধবপুর থানায় জিডি

আপডেট সময় ০১:২১:১১ অপরাহ্ন, শনিবার, ৮ অগাস্ট ২০২৬