ঢাকা ০১:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১৪ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ Logo পিকআপে ৫৫ কেজি গাঁজা, মাধবপুরে র‍্যাবের হাতে গ্রেপ্তার ৪ Logo হবিগঞ্জের রঘুনন্দন বনাঞ্চল এলাকায় রাতের আধারে অবাধে বালু উওোলন ও গাছ কেটে নিয়ে যাচ্ছে সংঘবদ্ধ বনদস্যুরা Logo আধুনিকায়ন ও শিক্ষার মানোন্নয়নে বদলে গেছে লাখাই মুক্তিযোদ্ধা সরকারি ডিগ্রি কলেজ Logo জনগণের পাশে থেকে সেবার প্রত্যয়, ইউপি সদস্য প্রার্থী হিসেবে দোয়া-সহযোগিতা চাইলেন বিএম ফরিদ আহমেদ Logo মন্ত্রীর সঙ্গে এমপি সৈয়দ মো. ফয়সলের একান্ত সাক্ষাৎ, মাধবপুর-চুনারুঘাটের সড়ক-সেতু উন্নয়নের দাবি Logo পূর্ব ঘোষণা ছাড়াই হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্যমন্ত্রী Logo শুরুটা যেভাবে, আজ সাংবাদিকতায় মেহেরাব Logo হবিগঞ্জ সদর হাসপাতালে হঠাৎ স্বাস্থ্যমন্ত্রী, নোংরা পরিবেশ দেখে ক্ষোভ Logo মতপ্রকাশে ভয়, অনলাইনে নিজেদের ‘গুটিয়ে নিচ্ছেন’ সাংবাদিকরা

মাধবপুরে বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি, ১০ কোটি টাকার বেশি লোকসানের আশঙ্কা

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

টানা ভারী বৃষ্টিপাত ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় হবিগঞ্জের মাধবপুর উপজেলায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। উপজেলার বিভিন্ন এলাকায় ফসলি জমি, সবজি ক্ষেত ও মাছের পুকুর প্লাবিত হওয়ায় কৃষক ও মৎস্যচাষিরা বড় ধরনের আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বন্যার পানিতে উপজেলার প্রায় ১০ হেক্টর জমির সবজি এবং ৫ হেক্টর জমির আমন ধান ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে কৃষকদের উৎপাদন ব্যাহত হওয়ার পাশাপাশি আর্থিক ক্ষতির পরিমাণও বেড়েছে।

উপজেলা কৃষি কর্মকর্তা সজীব সরকার জানান, ক্ষতিগ্রস্ত কৃষকদের তালিকা প্রস্তুতের কাজ চলছে। ক্ষয়ক্ষতির বিস্তারিত তথ্য সংগ্রহ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। সরকারি নির্দেশনা অনুযায়ী ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার বিষয়েও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

অন্যদিকে উপজেলা মৎস্য অফিসের তথ্যমতে, বন্যার পানিতে উপজেলার ৪৩৫টি মাছের পুকুর প্লাবিত হয়েছে, যার মোট আয়তন প্রায় ৭৩ দশমিক ২ হেক্টর। পুকুর থেকে মাছ ভেসে যাওয়া এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতির কারণে প্রায় ১০ কোটি ২১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

উপজেলা মৎস্য কর্মকর্তা আবু আসাদ ফরিদুল হক জানান, ক্ষতিগ্রস্ত মৎস্যচাষিদের সহায়তায় প্রণোদনার চাহিদাপত্র ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরে পাঠানো হয়েছে। সরকারি সহায়তা পাওয়া গেলে ক্ষতিগ্রস্ত চাষিরা দ্রুত পুনরায় উৎপাদন কার্যক্রমে ফিরতে পারবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

এদিকে বন্যার পানি ধীরে ধীরে কমতে শুরু করলেও ক্ষতিগ্রস্ত কৃষক ও মৎস্যচাষিদের উদ্বেগ এখনো কাটেনি। তারা দ্রুত সরকারি সহায়তা, প্রণোদনা এবং পুনর্বাসনের ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আন্দিউড়া ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোত্তাকিম চৌধুরীকে ঘিরে ভোটারদের আগ্রহ

error:

মাধবপুরে বন্যায় কৃষি ও মৎস্য খাতে ব্যাপক ক্ষতি, ১০ কোটি টাকার বেশি লোকসানের আশঙ্কা

আপডেট সময় ০৩:৫৩:৫২ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬