ঢাকা ০৬:১৬ পূর্বাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১ Logo হাইমচরে শিক্ষার্থীদের ওপর বাঁশ দিয়ে হামলার অভিযোগ, হাসপাতালে ২ Logo বিতর্কের মধ্যেই নাসিরনগরের ইউএনও শাহীনা নাছরিনের এডিসি পদোন্নতি Logo মাধবপুরে গ্রাহকদের আমানতের টাকা ফেরত না দেওয়ার অভিযোগ ফারইস্ট ইসলামী লাইফের বিরুদ্ধে Logo লাখাইয়ে ৯ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo সুরমা চা বাগান যুব সংঘের তৃতীয় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত Logo বানিয়াচংয়ে ইভটিজিং ও ভিডিও ধারণের অভিযোগে সংঘর্ষ, আহত অর্ধশতাধিক Logo লাখাইয়ে ৮১ পিস ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার Logo ঢাকা-সিলেট মহাসড়কে দুর্ঘটনায় মাধবপুর ইউএনওর সরকারি গাড়ি Logo আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জের রিট খারিজ

লাখাইয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় হুইপ জি কে গউছকে ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা

পারভেজ হাসান, লাখাই প্রতিনিধি:

হবিগঞ্জের লাখাই উপজেলার ঐতিহ্যবাহী বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি নির্বাচিত হওয়ায় লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বীকে অভিনন্দন জানিয়ে জাতীয় সংসদের হুইপ ও হবিগঞ্জ-৩ (হবিগঞ্জ-লাখাই-শায়েস্তাগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ জি কে গউছকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন ছাত্রদল নেতারা।
মঙ্গলবার (১৪ জুলাই) জাতীয় সংসদে হুইপের কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন নবনির্বাচিত সভাপতি ও লাখাই উপজেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফজলে রাব্বী, করাব ইউনিয়ন বিএনপির ছাত্রবিষয়ক সম্পাদক ও ছাত্রনেতা পারভেজ হাসান, ছাত্রনেতা রবিউল ইসলাম রবি, জুবায়ের আহমেদ এবং সবুজ।
শুভেচ্ছা বিনিময়ের পর এক সংক্ষিপ্ত বৈঠকে হুইপ আলহাজ জি কে গউছ লাখাই উপজেলার সার্বিক পরিস্থিতি, শিক্ষা ব্যবস্থার উন্নয়ন এবং স্থানীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে উপস্থিত নেতাদের সঙ্গে মতবিনিময় করেন।
এ সময় তিনি শিক্ষার মানোন্নয়ন ও এলাকার উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান। পাশাপাশি বুল্লা সিংহ গ্রাম বালিকা উচ্চ বিদ্যালয়ের নবগঠিত এডহক কমিটির সফলতা কামনা করেন।
এদিকে উপস্থিত ছাত্রনেতারা যোগ্য নেতৃত্বের মূল্যায়ন করায় হুইপ আলহাজ জি কে গউছের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের উন্নয়নে নবনির্বাচিত কমিটির সফল ভূমিকা প্রত্যাশা করেন।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

আশুগঞ্জে প্রাইভেটকারে ৫২ কেজি গাঁজা, গ্রেফতার ১

error:

লাখাইয়ে বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হওয়ায় হুইপ জি কে গউছকে ছাত্রদল নেতাদের ফুলেল শুভেচ্ছা

আপডেট সময় ০৯:২০:০৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬