ঢাকা ০৫:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা Logo লাখাইয়ে বেপরোয়া মোটরসাইকেলের ধাক্কায় পথচারী আহত, ট্রাক্টরসহ দুই যান জব্দ Logo নোয়াপাড়ায় মাসব্যাপী শিশুকিশোর আনন্দ মেলার উদ্বোধন Logo ইউপি উন্নয়ন প্রকল্পে ১১৯ কোটি ৫৬ লাখ টাকা বিশেষ বরাদ্দ Logo আবাবিল সোসাইটির অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন Logo মাধবপুরে গুমুটিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শনে পিটিআই সুপারিনটেনডেন্ট Logo নাসিরনগরে হাত-পা বাঁধা যুবকের লাশ উদ্ধার, স্বজনদের আহাজারি Logo সায়হাম গ্রুপ পরিদর্শনে মার্কিন প্রতিনিধিদল Logo মাধবপুরের মাদক ব্যবসায়ী শায়েস্তাগঞ্জে ৫৫ কেজি গাঁজাসহ গ্রেপ্তার Logo আলগী বাজারে ঝুলন্ত বিদ্যুৎ তার, দুর্ঘটনার ঝুঁকি বাড়ছে

দুই মাসের শিশুর পা ভাঙার চেষ্টা, গোপন ক্যামেরায় ধরা চাচির নির্যাতন

নরসিংদী প্রতিনিধি: নরসিংদীর মাধবদীতে দুই মাস বয়সী এক শিশুর ওপর নির্যাতনের অভিযোগ উঠেছে তার চাচির বিরুদ্ধে। পারিবারিক বিরোধের জেরে শিশুটির একটি পা জোরে মুচড়ে দেওয়ার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ করেছেন শিশুটির বাবা-মা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনার সৃষ্টি হয়।

সম্প্রতি মাধবদী থানার আমদিয়া ইউনিয়নের পাইকারদী গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগী শিশুটি কাউসার মিয়া ও সায়েবা বেগম দম্পতির সন্তান। অভিযুক্ত রত্না বেগম শিশুটির চাচি এবং কাউসার মিয়ার বড় ভাইয়ের স্ত্রী।

পরিবারের সদস্যরা জানান, জন্মের পর থেকেই শিশুটি অস্বাভাবিকভাবে কান্নাকাটি করত। এতে সন্দেহ হলে শিশুটির মা ঘরের ভেতরে গোপনে একটি মোবাইল ফোনে ভিডিও রেকর্ডিং চালু করে রাখেন।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, রত্না বেগম ঘরে প্রবেশ করে ঘুমন্ত শিশুটির একটি পা জোরে মুচড়ে দিয়ে দ্রুত ঘর থেকে বেরিয়ে যান। কিছুক্ষণ পর শিশুটির কান্না শুনে মা এসে ভিডিও দেখে বিষয়টি জানতে পারেন।

শিশুটির বাবা কাউসার মিয়া বলেন, পারিবারিক কলহের জেরে তার বড় ভাইয়ের স্ত্রী দীর্ঘদিন ধরে শিশুটিকে নির্যাতন করছিলেন। সন্দেহের ভিত্তিতে ভিডিও ধারণ করা হলে ঘটনাটি ধরা পড়ে। তবে শিশুটির পা ভাঙেনি বলে তিনি জানান। তিনি আরও বলেন, বিষয়টি পারিবারিকভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কামাল হোসেন বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ভিডিওটি দেখার পর তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং শিশুটির মা-বাবার সঙ্গে কথা বলেছেন। তারা জানিয়েছেন, শিশুটির পা ভাঙেনি, তবে পারিবারিক বিরোধের কারণে নির্যাতনের ঘটনা ঘটেছে।

ওসি আরও জানান, পরিবারের পক্ষ থেকে অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে ৫০ শয্যার হাসপাতালে বেড-জনবল সংকট, ফ্লোরে গাদাগাদি করে চিকিৎসা

error:

দুই মাসের শিশুর পা ভাঙার চেষ্টা, গোপন ক্যামেরায় ধরা চাচির নির্যাতন

আপডেট সময় ০৮:২৫:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬