ঢাকা ১২:৪৩ পূর্বাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক Logo মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা Logo বাহুবলে মাদকের বিরুদ্ধে ইউএনওর অভিযান: ইয়াবা বহন ও সেবনে নারীর ৯ মাস কারাদণ্ড Logo জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ Logo বাহুবলে নারী-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নিহত ১, আহত ৬ Logo লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার Logo বর্ষার শুরুতেই লাখাইয়ের শিবপুরসহ বেশ কয়েকটি গ্রাম: একমাত্র ভরসা নৌকা Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী Logo মাধবপুরে এলপিজির দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক ৪ অভিযানে প্রায় ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

মাধবপুর প্রতিনিধি:

সীমান্ত নিরাপত্তা জোরদার ও চোরাচালান প্রতিরোধে অভিযান চালিয়ে হবিগঞ্জ ৫৫ বিজিবি পৃথক চারটি অভিযানে প্রায় ১৭ লাখ ১ হাজার ৪০০ টাকা মূল্যের ভারতীয় টমেটো, বাংলাদেশি মদ, রাবার ও কীটনাশক জব্দ করেছে।

বিজিবি সূত্র জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার সকাল আনুমানিক ১০টার দিকে হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার অভ্যন্তরে মাধবপুর উপজেলার মুক্তিযোদ্ধা চত্বরে একটি সন্দেহভাজন কাভার্ড ভ্যান থামিয়ে তল্লাশি চালায়। এ সময় গাড়ির ভেতরে ক্যারেটভর্তি বিপুল পরিমাণ ভারতীয় টমেটো পাওয়া যায়, যা অবৈধভাবে দেশের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল। সরকারি রাজস্ব ফাঁকি দিয়ে পরিবহন করায় টমেটোগুলো জব্দ করা হয়। জব্দকৃত টমেটোর আনুমানিক মূল্য ১৬ লাখ ৪০ হাজার ২০০ টাকা।

এ ছাড়া তেলিয়াপাড়া, বাল্লা ও সিন্দুরখান বিওপির টহলদল পৃথক চোরাচালানবিরোধী অভিযানে মালিকবিহীন অবস্থায় ৪ লিটার বাংলা মদ, ১৪০ কেজি বাংলাদেশি রাবার এবং ১২০ প্যাকেট কীটনাশক জব্দ করে। এসব পণ্যের আনুমানিক মূল্য ৬১ হাজার ২০০ টাকা।

জব্দকৃত ভারতীয় টমেটো, রাবার ও কীটনাশক সংশ্লিষ্ট কাস্টমস অফিসে এবং বাংলা মদ আইনানুগ প্রক্রিয়ায় হবিগঞ্জ জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে হস্তান্তরের কার্যক্রম চলমান রয়েছে।

৫৫ বিজিবি ব্যাটালিয়ন জানায়, সীমান্ত সুরক্ষার পাশাপাশি চোরাচালান ও মাদক পাচার প্রতিরোধে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে চোরাচালান ও মাদক কারবারে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনতে গোয়েন্দা কার্যক্রমও জোরদার করা হয়েছে। মাদকমুক্ত ও চোরাচালানমুক্ত সমাজ গঠনে বিজিবি সবার সহযোগিতা কামনা করেছে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড

হবিগঞ্জে ৫৫ বিজিবির পৃথক ৪ অভিযানে প্রায় ১৭ লাখ টাকার চোরাচালানি পণ্য জব্দ

আপডেট সময় ১২:১৯:১০ পূর্বাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬