ঢাকা ১০:১৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬, ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড Logo মাধবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিরাপত্তা জোরদার, মাদকসেবনের অভিযোগে যুবক আটক Logo মাধবপুরে শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে ব্যাপক দুর্নীতির অভিযোগ, এমপির হস্তক্ষেপ কামনা Logo বাহুবলে মাদকের বিরুদ্ধে ইউএনওর অভিযান: ইয়াবা বহন ও সেবনে নারীর ৯ মাস কারাদণ্ড Logo জামালপুরে ভুল প্রশ্নপত্রে এইচএসসি পরীক্ষা: কমিটি বাতিল, অধ্যক্ষকে শোকজ Logo বাহুবলে নারী-সংক্রান্ত বিরোধে সংঘর্ষ: নিহত ১, আহত ৬ Logo লাখাইয়ে মুড়িয়াউক গ্রামের বাড়িঘর ভাঙচুর ও লুটপাট মামলার প্রধান আসামি আক্তার মিয়া গ্রেফতার Logo বর্ষার শুরুতেই লাখাইয়ের শিবপুরসহ বেশ কয়েকটি গ্রাম: একমাত্র ভরসা নৌকা Logo জামালপুরে ২০২৫ সালের প্রশ্নপত্রে পরীক্ষা দিয়ে বিপাকে ১০০ শিক্ষার্থী Logo মাধবপুরে এলপিজির দাম কমলেও সুফল পাচ্ছেন না ভোক্তারা

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ আটক ২

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:

হবিগঞ্জের মাধবপুর উপজেলায় র‍্যাব-৯-এর অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়।

র‍্যাব-৯-এর মিডিয়া শাখা থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার রাত আনুমানিক ৯টা ১৫ মিনিটে র‍্যাব-৯, সিপিসি-৩, শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, মাধবপুর এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশাযোগে বিপুল পরিমাণ গাঁজা ঢাকার উদ্দেশ্যে পাচার করা হচ্ছে।

সংবাদের ভিত্তিতে রাত পৌনে ১০টার দিকে উপজেলার জগদীশপুর ইউনিয়নের বেলঘর বাসস্ট্যান্ড এলাকায় একটি চেকপোস্ট স্থাপন করা হয়। সেখানে একটি সবুজ রঙের সিএনজিচালিত অটোরিকশাকে থামানোর সংকেত দিলে তাতে থাকা দুই ব্যক্তি পালানোর চেষ্টা করেন। পরে র‍্যাব সদস্যরা তাদের আটক করেন।

র‍্যাব জানায়, আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে অটোরিকশার ভেতরে থাকা একটি সাদা প্লাস্টিকের বস্তা থেকে খাকি রঙের স্কচটেপে মোড়ানো ৫৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে উদ্ধারকৃত গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত অটোরিকশাটি জব্দ করা হয়।

আটকরা হলেন উপজেলার বেঙ্গাডোবা গ্রামের মো. মুজাহিদ মিয়া (২৫) ও মো. হাব্বির রহমান (৬৫)। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে বিক্রির উদ্দেশ্যে নিজেদের হেফাজতে রাখার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে র‍্যাব।

র‍্যাব-৯-এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, আটক দুই ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করে তাদের এবং জব্দকৃত আলামত মাধবপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, মাদকের বিরুদ্ধে সরকারের ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে র‍্যাব-৯-এর গোয়েন্দা নজরদারি ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

মাধবপুর হাসপাতাল প্রাঙ্গণে প্রকাশ্যে গাঁজা সেবন: যুবকের ৭ দিনের কারাদণ্ড

মাধবপুরে র‍্যাবের অভিযানে ৫৫ কেজি গাঁজাসহ আটক ২

আপডেট সময় ০৮:৪২:০৭ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬