
নিজস্ব প্রতিবেদক:
সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বাংলার খবর পরিবারের উদ্যোগে চৌমুহনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ (টুলস) বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রেখা রানী রায়ের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন বাংলার খবর-এর সম্পাদক হামিদুর রহমান। পরে এসব শিক্ষা উপকরণ শিশু শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন চৌমুহনী ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী আনিছুল আবদাল শাহ লিটনসহ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, কোমলমতি শিক্ষার্থীদের পড়াশোনায় আগ্রহ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে এ ধরনের সামাজিক উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বাংলার খবর পরিবারের পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও শিক্ষা, সমাজসেবা ও মানবিক কার্যক্রমে এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।
বাংলার খবর ডেস্ক : 











