ঢাকা ০১:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬, ১২ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
Logo লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট Logo চা শিল্প কে কৃষি শিল্পে রূপান্তরিত করতে চান ন্যাশনাল টি কোম্পানির চেয়ারম্যান সালেহ উদ্দিন Logo জামালপুর ডায়াবেটিস জেনারেল হাসপাতাল: গঠনতন্ত্র, আর্থিক ব্যবস্থাপনা ও প্রশাসনিক অনিয়মের অভিযোগে তদন্তের দাবি Logo রাতে দেশে ফিরছেন প্রধানমন্ত্রী, বিমানবন্দরে অভ্যর্থনা জানাবেন মির্জা ফখরুল Logo আখাউড়ায় ট্রেনের ইঞ্জিনে বস্তাভর্তি গাঁজা, চালক আটক Logo মাঠ যাচাই ছাড়া অনলাইন দেখেই তালিকা: লাখাইয়ে প্রণোদনা থেকে বঞ্চিত হাজারো প্রকৃত কৃষক Logo লাখাইয়ে হিন্দু ধর্ম ত্যাগ করে সুকুমার সরকারের ইসলাম ধর্ম গ্রহণ Logo নীরবে সমাজ বদলের স্বপ্ন বুনছেন সিমি কিবরিয়া Logo পুশইনের আশঙ্কায় মাধবপুর সীমান্তে কড়া অবস্থানে বিজিবি চৌমুহনীতে জরুরি আইনশৃঙ্খলা সভা Logo মাধবপুরে ভুল নম্বরে পাঠানো টাকা উদ্ধার করে মালিকের হাতে ফিরিয়ে দিল পুলিশ

বালুভর্তি ট্রাকে লুকিয়ে আনা ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি:
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চোরাচালানবিরোধী বিশেষ অভিযানে বালুভর্তি ট্রাকের ভেতর থেকে প্রায় ১৮ লাখ টাকা মূল্যের ভারতীয় ফুসকা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্ত নিরাপত্তা ও চোরাচালান প্রতিরোধে চলমান অভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার (২৫ জুন) হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার মুক্তিযোদ্ধা চত্বর এলাকায় কৌশলগত অবস্থান নেয়। এলাকাটি সীমান্ত থেকে প্রায় ৫ কিলোমিটার ভেতরে অবস্থিত।

সকাল ১০টার দিকে একটি সন্দেহভাজন ট্রাককে থামিয়ে তল্লাশি চালানো হলে গাড়ির বালুর নিচে বস্তাবন্দি অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় ফুসকা পাওয়া যায়। চোরাচালানের উদ্দেশ্যে অত্যন্ত সুকৌশলে এসব পণ্য লুকিয়ে রাখা হয়েছিল বলে জানায় বিজিবি। পরে ফুসকাগুলো জব্দ করা হয়।

বিজিবি জানিয়েছে, জব্দকৃত আমদানি-নিষিদ্ধ ফুসকা বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

এ বিষয়ে ৫৫ বিজিবি ব্যাটালিয়নের কর্মকর্তারা জানান, দেশের অর্থনীতি সুরক্ষা এবং চোরাচালান দমনে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। একই সঙ্গে সীমান্ত এলাকায় গোয়েন্দা নজরদারি আরও জোরদার করা হচ্ছে। চোরাচালান প্রতিরোধে সীমান্তবর্তী জনগণের সহযোগিতা ও সচেতনতা বৃদ্ধিরও আহ্বান জানিয়েছে বিজিবি।

Tag :
আপলোডকারীর তথ্য

বাংলার খবর

জনপ্রিয় সংবাদ

লাখাইয়ে মুড়িয়াউক বৃদ্ধের মৃত্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের পুরুষশূন্য বাড়িঘরে ভাঙচুর ও লুটপাট

বালুভর্তি ট্রাকে লুকিয়ে আনা ১৮ লাখ টাকার ভারতীয় ফুসকা জব্দ

আপডেট সময় ১০:৫২:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬